লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন বাজারে ফের বড় চমক দিতে চলেছে ওপ্পো। আগামী মাসেই দেশে লঞ্চ হতে পারে বহুল প্রতীক্ষিত OPPO Reno 16 Series। জানা গিয়েছে, এই সিরিজে থাকতে পারে তিনটি মডেল ওপ্পো রেনো ১৬, রেনো ১৬ প্রো, এবং রেনো ১৬ এফএস। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী মিডিয়াটেক ও স্ন্যাপ ড্রাগন প্রসেসর, বিশাল ব্যাটারি এবং দ্রুত চার্জিংয়ের মতো একাধিক প্রিমিয়াম ফিচার নিয়ে আসতে চলেছে এই স্মার্টফোনগুলি। লঞ্চের আগেই ফাঁস হয়েছে সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন। এক নজরে দেখে নিন সব তথ্য। 

ভারতে OPPO Reno 16 সিরিজের লঞ্চের তারিখ কবে হবে? 

ওপ্পো রেনো ১৬ সিরিজ আগামী ২ জুলাই ভারতে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। যেহেতু সিরিজটিকে বিভিন্ন বেঞ্চমার্কিং এবং সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে, তাই এই তথ্যটি সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি।

ওপ্পো রেনো ১৬ সিরিজের দাম 

দামের দিক থেকে রেনো ১৬ এফএসের মূল্য ৫০ হাজার টাকার নিচে থাকতে পারে। অন্যদিকে রেনো ১৬-র দাম ৬০ হাজার টাকার কম এবং রেনো ১৬ প্রো -র  দাম ৭০ হাজার টাকার নিচে রাখা হতে পারে। 

ওপ্পো রেনো ১৬ প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন 

রেনো ১৬ প্রো মডেলে থাকতে পারে ৬.৩২ ইঞ্চির এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪Hz রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫৫০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে ওআইএস-সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। এছাড়া ৮০ ওয়াট সুপারভুক  চার্জিং সমর্থিত ৬৭০০ এমএএইচ ব্যাটারিও মিলতে পারে।

রেনো ১৬ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন 

রেনো ১৬-এ থাকতে পারে ৬.৩২ ইঞ্চির ১.৫ হাজার অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, স্নাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৬০০০এমএএইচ ব্যাটারি।

রেনো ১৬ এফ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

রেনো ১৬ এফএস মডেলে ৬.৫৭ ইঞ্চির এফএইচডি+অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং ৪৫ ওয়াট চার্জিং সমর্থিত ৬৫০০এমএএইচ ব্যাটারি থাকতে পারে। পুরো সিরিজেই স্টেরিও স্পিকার, এনএফসি এবং IP69 রেটেড ডিউরাবিলিটির সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay