বাড়িতে বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় পনির ঘোটালা, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পনির দিয়ে নানা পদ তো বাড়িতেই তৈরি হয়। কখনও মটর পনির, কখনও শাহি পনির, আবার কখনও পনির ভুর্জি। কিন্তু একই ধরনের পদ খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। স্বাদবদল করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন গুজরাতের সুরত শহরের জনপ্রিয় পথখাবার পনির ঘোটালা। ঝাল-মশলাদার এই পদে রয়েছে পনির, পেঁয়াজ, টম্যাটো, ক্যাপসিকাম এবং নানা মশলার মেলবন্ধন। রুটি, পরোটা কিংবা পাউরুটির সঙ্গে এই পদ খেতে বেশ লাগে। কী ভাবে বাড়িতেই তৈরি করবেন এই সুস্বাদু পদ? 

উপকরণ

পনির কুরিয়ে নেওয়া — ২০০ গ্রাম

 ঘি — ১ টেবিল চামচ

মাখন — ১ চা চামচ

 জিরে — ১ চা চামচ

পেঁয়াজ কুচি — ২টি

কাঁচালঙ্কা কুচি — ১টি

সবুজ ক্যাপসিকাম কুচি — ১টি ছোট

 টম্যাটো কুচি — ১টি

লঙ্কার গুঁড়ো — ১ চা চামচ

হলুদ গুঁড়ো — আধ চা চামচ

ধনে গুঁড়ো — ২ চা চামচ

পাও ভাজি মশলা — ১ চা চামচ

নুন — স্বাদমতো

জল — ২৫০ মিলিলিটার

কসুরি মেথি — ১ চা চামচ

ধনেপাতা কুচি — আধ মুঠো

পদ্ধতি 

 কড়াইয়ে ঘি গরম করে জিরে দিন। জিরে ফুটতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এ বার কাঁচালঙ্কা ও ক্যাপসিকাম কুচি দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। তার পর টম্যাটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও পাভ ভাজি মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মশলা কড়াইয়ে লেগে গেলে অল্প জল ছিটিয়ে দিতে পারেন। ২৫০ মিলিলিটার জল দিয়ে মিনিট দুয়েক ফুটতে দিন। এর পর কুরিয়ে রাখা পনির দিয়ে ভাল করে মিশিয়ে কড়াই ঢাকা দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন। শেষে মাখন, কসুরি মেথি ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। চাইলে উপর থেকে আরও একটু পনির কুরিয়ে দিতে পারেন। গরমাগরম পনির ঘোটালা পরিবেশন করুন রুটি, পরোটা কিংবা মাখন মাখানো পাউরুটির সঙ্গে। 

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ফেসবুকে শুভেন্দু অধিকারীকে কুকথা, গ্রেফতার প্রৌঢ়

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক