আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। এই দিনে বিষ্ণু বামন রূপে পূজিত হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীকে পরিবর্তিনী একাদশী বলা হয়। এটি পদ্ম ও জয়ন্তী একাদশী নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। এই দিনে বিষ্ণু বামন রূপে পূজিত হন। এছাড়া এই একাদশীতে গণেশ এবং ভগবান বিষ্ণুর পুজো করারও বিশেষ তাৎপর্য রয়েছে। এবার জেনে নিন, এ বছর পরিবর্তনী একাদশী কবে পালন হবে, পুজোর শুভ সময় কখন এবং পুজোর পদ্ধতি কী? পাশাপাশি জেনে নিন, এই সময় কী করলে শুভ ফল লাভ করা যায়। হিন্দু পঞ্জিকা অনুসারে, গতকাল ২১ সেপ্টেম্বর রাত ৮টা ১ মিনিটে পরিবর্তিনী একাদশীর তিথি শুরু হচ্ছে। থাকবে ২২ সেপ্টেম্বর রাত ৯টা ৪৩ মিনিট পর্যন্ত। তাই মঙ্গলবারই (২২ সেপ্টেম্বর) এই একাদশী পালনের শুভ সময়। একাদশী পালনের ব্রহ্ম মুহূর্ত ভোর ৪টে৩৫ মিনিট থেকে ৫টা২২ মিনিট পর্যন্ত। স্নানের পর উপবাস শুরু করতে হবে। ভগবান হরির পুজোর শুভ সময় হবে সকাল ৯টা১১ মিনিট থেকে দুপুর ১টা৪৫ মিনিট পর্যন্ত। ২৩ সেপ্টেম্বর উপবাস ভাঙতে পারবেন। সকাল ৬টা১০ মিনিট থেকে ৮টা৩৫ মিনিটের মধ্যে যেকোনও সময়ে উপবাস ভাঙতে পারেন।

পুজোর রীতিঃ খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করতে হবে। তারপর, হলুদ রঙের পোশাক পরে ভগবান গণেশ এবং ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। প্রথমে ভগবান গণেশকে মোদক এবং দূর্বা নিবেদন করতে হবে। এরপর ভগবান হরিকে হলুদ ফুল, পঞ্চামৃত এবং তুলসি পাতা নিবেদন করতে হবে। পুজোর সময় প্রথমে ভগবান গণেশ, তারপর ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে হবে। এই দিনে, অনুযায়ী কোনও অভাবী ব্যক্তিকে জল, খাবার, পোশাক, জুতো বা ছাতা দান করা শুভ। উপবাসের সময় কোনও খাবার গ্রহণ করা যাবে না। ফল বা জল খেয়ে উপবাস পালন করতে হবে।

প্রতিকারঃ যাঁরা সন্তান কামনা করছেন, তাঁরা পরিবর্তিনী একাদশীতে ভগবান গণেশকে নিজেদের বয়সের সমান মোদক নিবেদন করতে পারেন। সঙ্গে সন্তান গণপতি স্তোত্র পাঠ করতে পারেন। এছাড়াও ‘ওম উমাপুত্রায় নমঃ’ মন্ত্রটি জপ করতে পারেন।আর্থিক সমৃদ্ধি লাভের জন্য, ভগবান গণেশকে মাটি বা ধাতুর তৈরি একটি ইঁদুর অর্পণ করতে পারেন। গণেশকে হলুদ ফুল এবং হলুদ প্রসাদ নিবেদন করতে পারেন। তারপর, “ওম শ্রীম সৌম্যায় সৌভাগ্যয় গণ গণপতয়ে নমঃ” মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। পুজো শেষে ইঁদুরটি অর্থ সঞ্চয়ের স্থানে রাখতে হবে। ব্যবসায় সাফল্য কামনা করতে, হলুদ দিয়ে ভগবান গণেশের একটি মূর্তি তৈরি করতে হবে। তারপর তাঁকে মোদক, দূর্বা এবং বেল পাতা নিবেদন করতে হবে। পুজো সম্পন্ন করার পর, এই হলুদের গণেশ মূর্তিটি আপনার ব্যবসায় স্থাপন করতে হবে, এতে ব্যবসার উন্নতি হবে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর