চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকেনের একই রকম ঝোল, কষা কিংবা ঝালঝাল পদ খেতে খেতে একেঘেয়েমি লাগতেই পারে। তাই আজকের রান্নায় থাকুক একটু অন্যরকম স্বাদ, ডালিমের মিষ্টি-টক রস, আখরোট আর মশলার মেলবন্ধনে তৈরি করা যায় দারুণ সুস্বাদু পারস্যি চিকেন। বাঙালির রান্নাঘরের পরিচিত উপকরণ দিয়েই তৈরি হবে এই অভিনব পদ। ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে জমে যাবে এই চিকেন।

উপকরণ

চিকেন – ৭৫০ গ্রাম

ডালিম – ১টি

আখরোট – ১০০ গ্রাম

পেঁয়াজ – ২টি, কুচি করা

আদা বাটা – ১ টেবিল চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা

টক দই

ডালিমের রস – আধা কাপ

হলুদ গুঁড়ো

লঙ্কার গুঁড়ো

গোলমরিচ গুঁড়ো

জিরে গুঁড়ো

দারচিনি

এলাচ

তেজপাতা

চিনি বা মধু

নুন – স্বাদমতো

সর্ষের তেল বা সাদা তেল

পদ্ধতি

প্রথমে চিকেন ভাল করে ধুয়ে জল ঝরিয়ে একটি বড় পাত্রে নিন। এর মধ্যে টক দই, আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ ও সামান্য নুন দিয়ে ভাল করে মেখে নিন। অন্তত ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। সময় থাকলে এক ঘণ্টা মেরিনেট করলে চিকেন আরও নরম হবে। এরপর আখরোটগুলো হালকা ভেজে ঠান্ডা করে নিন। এরপর মিক্সিতে আখরোটের সঙ্গে সামান্য ডালিমের রস দিয়ে মিহি করে বেটে নিন। খুব বেশি পাতলা করবেন না। এই বাদামি মিশ্রণই রান্নায় এনে দেবে পারস্যি স্বাদের মূল আকর্ষণ। কড়াইয়ে তেল গরম করে দারচিনি, এলাচ ও তেজপাতা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে ধীরে ধীরে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে বাকি আদা-রসুন বাটা দিয়ে কষতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মেরিনেট করা চিকেন দিয়ে দিন। মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে নিন। চিকেন থেকে জল বেরোতে শুরু করলে ঢেকে কিছুক্ষণ রান্না করুন। এরপর আখরোটের পেস্ট এবং বাকি ডালিমের রস ঢেলে ভাল করে মিশিয়ে দিন। প্রয়োজনে অল্প জল দিতে পারেন। এবার ঢাকা দিয়ে কম আঁচে চিকেন সেদ্ধ হতে দিন। চিকেন প্রায় সেদ্ধ হয়ে এলে সামান্য চিনি বা মধু দিয়ে দিন। তবে বেশি মিষ্টি করবেন না। ঝোল ঘন হয়ে তেল উপরে উঠে এলে বুঝবেন রান্না তৈরি।

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

গবাদি পশুর খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, সিসিটিভি ক্যামেরার ধরা পড়ল কুকীর্তি

সুকান্ত-রাহুলকে মাথায় রেখে কলকাতা-হাওড়া পুরসভার ভোট কমিটি গড়ল বিজেপি

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই সাফাই দিলেন নায়িকা

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস