শিক্ষক দিবস উদযাপন, ভার্চুয়াল জগতের গণ্ডি থেকে বের করতে ‘মাটির টান’ শেখাল স্কুল

১০ কচিকাঁচাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ওই স্কুলের ১৫ জন শিক্ষক শিক্ষিকা। ক্ষুদেদের দেখিয়েছিলেন পটুয়াপাড়ার আমেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভার্চুয়াল জগত কেড়ে নিচ্ছে শৈশব। এখনকার শৈশব বড় মেকি। শিশুদেরকে মাটির টান শেখাতে উদ্যোগী হল স্কুল। শিক্ষক দিবসে অভিনব ভূমিকা গ্রহণ করলেন জাতির মেরুদণ্ডরা। প্রয়াস রাজারহাটে একটি ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের (PRIMARY SCHOOL)।

শিক্ষক-শিক্ষিকা মানে বন্ধু- জীবনের দর্শনদানকারী- পথপ্রদর্শক। তাই প্রথাগত পাঠদান ছাড়াও মানুষের জীবনে তাঁদের ভূমিকা অপরিসীম। শিশু থেকেই একদিন সকলে হয়ে উঠবে আগামী। তাই কচিকাঁচাদের মাটির টান শেখালেন শিক্ষক-শিক্ষিকারা।

গত সোমবার ১০ কচিকাঁচাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ওই স্কুলের ১৫ জন শিক্ষক শিক্ষিকা। ক্ষুদেদের দেখিয়েছিলেন পটুয়াপাড়ার আমেজ। সকলে মিলে হাজির হয়েছিলেন শিল্পী মিন্টু পালের স্টুডিওতে। কম্পিউটার-ল্যাপটপ-টিভি-মোবাইল-ট্যাবে আটকে থাকা ক্ষুদে চোখগুলোতে ফুটে উঠেছিল বিস্ময়। দেখা গিয়েছিল উৎসাহ। বিদ্যালয়ের উদ্যোগ ছিল শিশুরা ছুঁয়ে দেখবে মাটি। তৈরি করবে প্রতিমা। সেই ভাবেই কেউ প্রতিমায় লাগাল মাটির প্রলেপ। আবার কেউ তৈরি করল প্রতিমার আঙুল। উৎসাহিত ক্ষুদে শিল্পীদের গাইড করলেন শিল্পী মিন্টু।

বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জীবনের অন্য পাঠ দিতেই এই উদ্যোগ। বলা হয়েছে, ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। ভার্চুয়াল জগত থেকে বেরিয়ে এখানের জল- মাটি মাখুক সমাজের আগামীরা।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের