সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যায় চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে আট থেকে আশি সকলেরই মন চায়। মুড়ি-চপের চেনা স্বাদে একঘেয়েমি থেকে নতুনত্ব আনতে এবার একটু অন্যরকম পদ বানিয়ে দেখতে পারেন। ঘরে থাকা কাঁচকলা, আলু আর শ্যামা চাল দিয়ে তৈরি মুচমুচে টিক্কি হতে পারে বিকেলের চায়ের আড্ডার দারুণ সঙ্গী। সঙ্গে থাকছে দই-চিনেবাদামের সহজ সস। রইল সম্পূর্ণ রেসিপি— 

উপকরণ

কাঁচকলা — ৪০০ গ্রাম

শ্যামা চাল — ৪০ গ্রাম

আলু — ১০০ গ্রাম

চিনেবাদাম — ২০ গ্রাম

আমচুর — ৪ গ্রাম

কাঁচালঙ্কা — ২টি

তেল — প্রয়োজনমতো

নুন — স্বাদমতো

সসের জন্য

দই — ১২০ গ্রাম

চিনি — ২০ গ্রাম

গুঁড়ো করা চিনেবাদাম — ১০ গ্রাম

কুচোনো শসা — ১৫ গ্রাম

পদ্ধতি

প্রথমে খোসা না ছাড়িয়েই কাঁচকলাগুলি ভাল করে সেদ্ধ করে নিন। প্রায় ১০-১৫ মিনিট পর কাঁচকলা নরম হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে গ্রেট করে রাখুন। এ বার শুকনো কড়াইয়ে চিনেবাদাম দিয়ে হালকা করে ভেজে নিন। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে মিক্সারে দিন। একেবারে মিহি গুঁড়ো করবেন না, সামান্য দানা দানা থাকলে টিক্কির স্বাদ ও টেক্সচার আরও ভাল হবে। অন্য দিকে আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে ভাল করে গ্রেট করে রাখুন। একটি মিক্সিং পাত্রে গ্রেট করা কাঁচকলা ও আলু, ভাজা চিনেবাদাম, কাঁচালঙ্কা, নুন এবং আমচুর দিয়ে ভালভাবে মেখে নিন। মিশ্রণটি একটু আঠালো হতে হবে, যাতে সহজেই হাতে চেপে আকার দেওয়া যায়। এ বার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল বা চ্যাপ্টা টিক্কির আকার দিন। প্রতিটি টিক্কি গুঁড়ো করা শ্যামা চালের মধ্যে ভালভাবে মুড়িয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে টিক্কিগুলি ছেড়ে দিন। দু’দিক সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। বেশি আঁচে ভাজবেন না, তাতে বাইরে দ্রুত লাল হয়ে গেলেও ভিতরটা ঠিকমতো গরম হবে না। এ বার তৈরি গরম গরম কাঁচকলা-শ্যামা চালের টিক্কি। এবার একটি বাটিতে দই নিয়ে তার সঙ্গে চিনি, গুঁড়ো করা চিনেবাদাম এবং কুচোনো শসা মিশিয়ে নিন। চাইলে স্বাদ অনুযায়ী সামান্য নুনও দিতে পারেন। ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টিক্কির সঙ্গে পরিবেশনের সহজ ও ঠান্ডা সস। 

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’