সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাইরে মুচমুচে, ভেতরে নরম ও রসাল এমন স্বাদের স্ন্যাকসের কথা উঠলেই অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নেয় ক্রিস্পি ক্যালামারি রিংস। স্কুইড বা সামুদ্রিক মাছের রিংকে টেম্পুরা ব্যাটারে মুড়ে সোনালি করে ভেজে তৈরি করা হয় এই জনপ্রিয় পদ। বাড়িতে অতিথি এলে কিংবা সন্ধ্যার জলখাবারে সহজেই বানিয়ে নেওয়া যায় রেস্তোরাঁ-স্টাইল এই সুস্বাদু খাবার।

উপকরণ

স্কুইড রিংস – ১১০ গ্রাম

টেম্পুরা ব্যাটার – ৬০ গ্রাম

ময়দা – ২০ গ্রাম

লেবু – আধখানা

থাই চিলি সস – ২০ গ্রাম

গার্লিক কনফি – ৫ গ্রাম

পার্সলে স্প্রিগ – ১টি

ভাজার জন্য পরিমাণমতো তেল

প্রণালী

স্কুইড রিংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর ময়দার হালকা প্রলেপ দিয়ে নিন। একটি পাত্রে টেম্পুরা ব্যাটার তৈরি করুন। ময়দা মাখানো স্কুইড রিংস ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে স্কুইড রিংসগুলো ডিপ ফ্রাই করুন। সোনালি ও মুচমুচে হয়ে এলে তুলে নিন। অতিরিক্ত তেল ঝরিয়ে পরিবেশন পাত্রে সাজিয়ে নিন। সঙ্গে দিন আধখানা লেবু, গার্লিক কনফি, থাই চিলি সস এবং পার্সলে স্প্রিগ।

আরও পড়ুনঃ তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

গরম গরম পরিবেশন করলে এই ক্যালামারি রিংসের স্বাদ সবচেয়ে ভালো লাগে। থাই চিলি সসের ঝাঁঝ ও লেবুর টক স্বাদ মুচমুচে স্কুইডের সঙ্গে তৈরি করে অসাধারণ এক ফ্লেভারের মেলবন্ধন। সপ্তাহান্তের আড্ডা বা পার্টি মেনুতে এই পদ সহজেই হয়ে উঠতে পারে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু।

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়