প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন বাজারে বড় চমক দিতে চলেছে Oppo। চিনা প্রযুক্তি সংস্থা তাদের আসন্ন Oppo A7 Pro Max-এর প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করেছে। টিজারে ফোনটির ডিজাইনের ঝলক দেখানো হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে নতুন মডেলটি প্রিমিয়াম লুক নিয়ে বাজারে আসতে চলেছে। একই সঙ্গে টিজার ঘিরে ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে আলোচনা জোরালো হয়েছে। Oppo এখনও ফোনটির লঞ্চের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে অফিসিয়াল টিজার প্রকাশের পর মনে করা হচ্ছে, খুব শিগগিরই চিনের বাজারে ডিভাইসটি উন্মোচিত হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য বাজারেও এটি আসতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, Oppo A7 Pro Max-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে বিশাল ১০,০০০mAh ব্যাটারি, যা Oppo-র স্মার্টফোনে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি হতে পারে। এত শক্তিশালী ব্যাটারি থাকা সত্ত্বেও, ফোনের ওজন 226 গ্রাম ও পুরুত্ব 8.47 মিমি। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরা ডিজাইন অনুযায়ী Oppo এবার A-সিরিজেও প্রিমিয়াম ডিজাইনের উপর বিশেষ জোর দিচ্ছে। যদিও সংস্থা এখনও ক্যামেরার সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। Oppo A7 Pro Max ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করা হবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। সফটওয়্যারের দিক থেকে এতে ColorOS 6 প্রিইনস্টলড থাকবে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আসন্ন Oppo স্মার্টফোনে 6.78 ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকতে পারে। এটি 1.5K রেজোলিউশন ও স্মুথ 120 হার্টজ রিফ্রেশ রেট দেবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য এতে Qualcomm-এর Snapdragon 4 Gen 5 প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনটি সর্বোচ্চ ১২GB RAM এবং ৫১২GB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে বলেও জল্পনা চলছে। Oppo কবে ভারতীয় বাজারে এই স্মার্টফোন আনবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশ স্বাস্থ্যদফতরের

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব