অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনা প্রযুক্তি সংস্থা শাওমি আনুষ্ঠানিক ভারতের স্মার্টফোন বাজারে লঞ্চ করল Redmi 17C 5G। নয়া স্মার্টফোনটিতে রয়েছে ৬,০০০mAh ব্যাটারি, MediaTek Dimensity 6300 প্রসেসর। প্রাথমিক দাম রাখা হয়েছে ২১,৯৯৯ টাকা। এটি গত বছরের Redmi 15C 5G-এর উত্তরসূরি, যা শক্তিশালী স্থায়িত্ব এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ বাজেট-মিডরেঞ্জ বাজারকে লক্ষ্য করে আনা হয়েছে।

দাম ও ফিচার

ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন, যা ১২০Hz রিফ্রেশ রেট এবং TÜV Rheinland আই-কেয়ার সার্টিফিকেশন সাপোর্ট করে। এছাড়াও এতে রয়েছে Wet Touch 2.0 প্রযুক্তি, যার ফলে হাত ভেজা থাকলেও স্ক্রিনটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। ফোনটিতে দেওয়া হয়েছে ৬nm প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 6300 5G চিপসেট। বাড়তি পারফরম্যান্সের জন্য এতে ভার্চুয়াল র‍্যাম এক্সটেনশন ফিচারও রয়েছে। দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য রয়েছে একটি বিশাল ৬,০০০mAh ব্যাটারি, যা ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ছবি তোলার জন্য পেছনে রয়েছে একটি ৫০-মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি ৮-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক বহাল রাখা হয়েছে এবং শব্দ দ্বিগুণ করার জন্য ২০০% ভলিউম বুস্ট ফিচার দেওয়া হয়েছে।

কোথায় মিলবে এই ফোন?

তবে এদিন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হলেও Redmi 17C 5G স্মার্টফোনটি আগামী ৭ অক্টোবর দুপুর ১২টা থেকে কেনা যাবে। এটি অনলাইন প্ল্যাটফর্ম Amazon India এবং শাওমির অফিসিয়াল ওয়েবসাইট mi.com-এর পাশাপাশি অনুমোদিত রিটেল আউটলেটগুলোতে পাওয়া যাবে। 4GB RAM + 128GB স্টোরেজ সমৃদ্ধ ফোনের দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা আর 6GB RAM + 128GB স্টোরেজ সমৃদ্ধ ফোনের মূল্য ২২,৯৯৯  টাকা। 

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী