ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্ম ছকে গ্রহের অবস্থানের মতোই বাস্তুশাস্ত্রেও বাড়ির প্রতিটি দিকের আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। ঘরের কোন দিকে কী রাখা হচ্ছে, দরজা-জানালা থেকে শুরু করে আসবাবের অবস্থান সবকিছুরই নাকি প্রভাব পড়ে বাড়ির পরিবেশে। নিজের বাড়িতে বাস্তু মেনে কিছুটা পরিবর্তন করা সম্ভব হলেও ভাড়া বাড়িতে সেই সুযোগ থাকে না। তবে বাস্তুমতে, ঘরের কাঠামো না বদলিয়েও কয়েকটি সহজ উপায়ে নেতিবাচক প্রভাব কমানোর চেষ্টা করা যায়।

আলো-বাতাস ঢোকার পথ খোলা রাখুন

বাস্তুমতে, বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখতে পর্যাপ্ত আলো-বাতাসের প্রয়োজন। তাই প্রতিদিন সকালে ঘরের জানলা ও দরজা কিছুক্ষণ খুলে রাখুন। এতে সূর্যের আলো এবং ঠাণ্ডা বাতাস ঘরে ঢুকবে। ঘরেও শান্তি খুঁজে পাবে। সন্ধ্যার সময় বাড়িতে ধূপ ও প্রদীপ জ্বালানোর রীতি বহু পুরনো। বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, নিয়মিত ধূপ-প্রদীপ জ্বালালে ঘরের নেতিবাচক পরিবেশ দূর হতে সাহায্য করে। চাইলে হালকা সুগন্ধিও ব্যবহার করতে পারেন।

কর্পূরের ব্যবহার

বাস্তু মেনে বাড়ির পরিবেশ ইতিবাচক রাখতে সন্ধ্যায় কর্পূর জ্বালানোর পরামর্শও দেওয়া হয়। কর্পূরের ধোঁয়া ঘরের নেতিবাচক শক্তি কাটাতে সাহায্য করে বলে বিশ্বাস। বিশেষ করে ঘরের বদ্ধ জায়গায় এর ব্যবহার করা হয়।

অগোছালো ঘর এড়িয়ে চলুন

বাস্তুমতে, অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রাখলে ঘরের ইতিবাচক পরিবেশ ব্যাহত হতে পারে। তাই ব্যবহার হয় না এমন জিনিস আলাদা করে রাখুন। ভাঙা, নষ্ট বা দীর্ঘদিন ধরে পড়ে থাকা সামগ্রী সরিয়ে ফেলাই ভাল।

ঘরের কোণ পরিষ্কার রাখুন

বাস্তুর ক্ষেত্রে ঘরের কোণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই জায়গাগুলিতে যাতে ধুলো, ময়লা বা মাকড়সার জাল জমে না থাকে, সেদিকে নজর দিন। নিয়মিত পরিষ্কার করলে ঘর যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনই পরিবেশও অনেকটা সতেজ থাকবে।

নুনের ব্যবহার করতে পারেন

বাস্তুশাস্ত্রে নুনকে নেতিবাচক শক্তি শোষণের সঙ্গে যুক্ত করা হয়। তাই ভাড়া বাড়িতে কোনও স্থায়ী পরিবর্তন না করেও জলে সামান্য নুন মিশিয়ে মেঝে পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। চাইলে বাড়ির মূল দরজার কাছে একটি পাত্রে খোলা নুন রাখতে পারেন। তবে এই নুন নিয়মিত বদলে দেওয়া উচিত। অনেকে দরজায় স্বস্তিকের মতো শুভ চিহ্ন রাখার পরামর্শও দেন।

ঘরে ছোট সবুজ গাছ রাখুন

ভাড়া বাড়ির পরিবেশ সতেজ রাখতে ছোট গাছ রাখা যেতে পারে। ঘরের উপযুক্ত জায়গায় কয়েকটি ইনডোর প্ল্যান্ট রাখলে বাড়ির পরিবেশ আরও মনোরম হয়ে উঠতে পারে। তবে গাছ রাখার ক্ষেত্রেও আলো-বাতাস ও পরিচর্যার বিষয়টি মাথায় রাখা জরুরি।

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর