নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির দুপুরের পাতে ভাত, ডাল আর এক বাটি সুস্বাদু চচ্চড়ি থাকলে জমে যায় খাওয়াদাওয়া। তবে রোজকার আলু-পটলের তরকারি খেতে খেতে একঘেয়েমি লাগলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ঝিঙে-নারকেলের চচ্চড়ি। ঝিঙের সঙ্গে নারকেল, সর্ষে আর মশলার অপূর্ব মেলবন্ধনে তৈরি এই পদ স্বাদে যেমন অনন্য, তেমনই বানানোও বেশ সহজ।

উপকরণ

২টি ঝিঙে, ১/৪ কাপ কোরানো নারকেল, ৪টি কাঁচালঙ্কা, ১ চা চামচ কালোজিরে, ১টি শুকনো লঙ্কা, ১ টি তেজপাতা, ২ টেবিল চামচ সর্ষে বাটা, ২ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ চিনি, ২ টেবিল চামচ সর্ষের তেল ও স্বাদমতো নুন।

পদ্ধতি

প্রথমে ঝিঙের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। কাঁচালঙ্কাগুলি চিরে রাখুন।কড়াইয়ে সামান্য তেল গরম করে কোরানো নারকেল হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে কালোজিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিন। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে কেটে রাখা ঝিঙে দিয়ে নাড়াচাড়া করুন। ঝিঙে কিছুটা নরম হয়ে এলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঝিঙে থেকেই জল বেরোবে, তাই সাধারণত আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। ঝিঙে সেদ্ধ হয়ে এলে সর্ষে বাটা ও আগে থেকে ভেজে রাখা নারকেল মিশিয়ে দিন। অল্প আঁচে আরও ৩ থেকে ৪ মিনিট রান্না করুন, যাতে সমস্ত মশলা ঝিঙের সঙ্গে ভালভাবে মিশে যায়।ঝিঙে পুরোপুরি সেদ্ধ হয়ে মাখোমাখো হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। গরম ভাত, ডাল ও আলুভাজার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ঝিঙে-নারকেলের চচ্চড়ি।

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার

‘বিদেশি শক্তির মদতে আন্দোলন করছে ককরোচরা,’ দাবি সুকান্তের

সুপ্রিম কোর্টে আর্জি খারিজ প্রশান্তের, ৪৮ ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করতে হবে প্রাক্তন BDO-কে

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

দিনদুপুরে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০