আজ মহাষ্টমী, জেনে নিন পুজোর খুঁটিনাটি…

মহাষ্টমী তিথিতে দেবী বধ করেছিলেন মহিষাসুরকে। তাই এই দিনেই পুষ্পাঞ্জলি দেওয়ার গুরুত্ব বেশি। কারণ, এই পুজো যে মহিষাসুরমর্দিনী’র।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মহাঅষ্টমী। এই দিনের গুরুত্ব, কী ভাবে হয় পুজো বা এই দিনে পুষ্পাঞ্জলির গুরুত্ব কী জেনে নিন। অষ্টমী উৎসব দুর্গা পুজোর (DURGA PUJA) (নবদুর্গা) অষ্টম দিনটিকে চিহ্নিত করে। এই দিনে দেবীকে মহাগৌরী রূপে পুজো করা হয়।

পুরাণ অনুযায়ী, দুর্গা অষ্টমীর দিনে বিভিন্ন অস্ত্র, রত্নহার এবং পদ্মমালা দিয়ে দেবীকে সাজিয়ে তুলেছিলেন দেবতারা। মহাষ্টমী তিথিতে দেবী বধ করেছিলেন মহিষাসুরকে। তাই এই দিনেই পুষ্পাঞ্জলি দেওয়ার গুরুত্ব বেশি। কারণ, এই পুজো যে মহিষাসুরমর্দিনী’র। আর রীতি মেনে অন্যান্য দিনের মতোই হয় বিহীত পুজো। 

এই দিনে করা হয় কুমারী পুজোও। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রথম প্রচলন করেছিলেন কুমারী পুজোর। সালটা ছিল ১৯০১। বেলুড় মঠে মহা অষ্টমী তিথিতে কুমারী পুজো হলেও এই পুজো (PUJA) করা যায় মহা অষ্টমী ও মহানবমী- যে কোনও দিনই। ১ থেকে ১৬ বছরের কন্যাদের কুমারীপুজো করা হয়ে থাকে। শাস্ত্রে আছে, কোলাসুর যখন স্বর্গ, মর্ত্য ও পাতাল জুড়ে তাণ্ডব চালাচ্ছে তখন দেব ও ঋষিকুল দেবী কালী’র শরণাপন্ন হয়েছিলেন। দেবী কুমারী রূপ ধারণ করে বধ করেছিলেন অসুরকে। সেই কারণেই কুমারী পুজো। প্রাচীনকাল থেকে প্রকৃতিকে ‘মা’ মনে করা হয়। উপাসনা করা হত প্রকৃতির। বিশ্বাস, প্রকৃতিই মহামায়া। তাই কুমারীকে দেবী জ্ঞানে আরাধনা করা হয়। উপাসনা করা হয় নিষ্পাপ, সৎ-এর। মানবজীবনের কলুষতা যাদের মধ্যে প্রবেশ করেনি তাদের দেবী রূপে আরাধনা করা হয়। ঋতুমতী হয়নি এমন কন্যাকে নতুন বস্ত্র, অলঙ্কার, মুকুট ও তিলক, আলতা, মালা পরিয়ে পুজো করা হয় দেবী জ্ঞানে। হাতে থাকে পদ্ম।

১ বছরের কুমারীকে ‘সন্ধ্যা’ নামে আরাধনা করা হয়। ২ বছর হলে কুমারী আরাধ্যা হয় ‘সরস্বতী’ নামে। ‘ত্রিধা’ বলা হয় ৩ বছর বয়সী হলে। ৪ বছর হলে কুমারী আরাধ্যা কালিকা নামে। ‘সুভগা’ নামে উপাসনা করা হয় ৫ বছর হলে। ‘উমা’ নামে কুমারীর উপাসনা হয় ৬ বছর বয়সীদের। ৭ বছর হলে কুমারী আরাধ্যা ‘মালিনী’ নামে। ‘কুব্জিকা’ নামে কুমারী উপাস্য ৮ বছর হয়ে থাকলে। ৯ বছর হলে কুমারী ‘কালসন্দর্ভা’। ‘অপরাজিতা’ নামে পুজো করা হয় ১০ বছরের কুমারীকে। ১১ বছরের কুমারী পূজিতা ‘রুদ্রাণী’ রূপে। ‘ভৈরবী’ রূপে পূজিতা হন ১২ বছরের কুমারী। ১৩ বছরের কুমারী ‘মহালক্ষ্মী’। ‘পীঠনায়িকা’ ১৪ বছরের কুমারী। ‘ক্ষেত্রজ্ঞা’ ১৫ বছরের কুমারী। ১৬ বছর বয়সী কুমারীর উপাসনা করা হয় ‘অম্বিকা’ নামে।

কালিকা, উমা, অপরাজিতা, রুদ্রাণী, ভৈরবী, অম্বিকা সহ একাধিক নাম না হয় দেবী দুর্গার রূপের নাম। কিন্তু সরস্বতী ও লক্ষ্মী তো  দুর্গা’র কন্যা। তবে কেন কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করা হলে তাঁদের নামে পুজো?  পুরাণ অনুসারে, মহালক্ষ্মী এবং মহা সরস্বতীও আদ্যাশক্তির অংশ, তাঁরই রূপ। কেউ বলেন তিনি এক। কেউ বলেন তিনি নিরাকার। তিনিই আদি-অন্ত ও ধারক। তিনিই স্রষ্টা, তিনিই বিনাশিনী।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে