৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বড় চমক নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড Himalayan 750! লাদাখে সংস্থার প্রথম ‘হিমালয়ান বেস ক্যাম্প’ ইভেন্টে বাইকটির একটি প্রি-প্রোডাকশন মডেল সামনে আনা হয়েছে। এর মাধ্যমে রয়্যাল এনফিল্ড বড় ইঞ্জিনের অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে প্রবেশ করতে চলেছে।বাইকটির প্রোডাকশন-স্পেক মডেলটি ২০২৬ সালের নভেম্বরে EICMA 2026-এ আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ করতে পারে।

Himalayan 450-এর আপগ্রেড ভার্সন হিসেবে আসা এই ৭৫০cc বাইকটিতে বড় ফ্রন্ট ফেয়ারিং, বড় ট্যাঙ্ক এক্সটেনশন এবং আরও উঁচু উইন্ডস্ক্রিন রয়েছে, যা বাইকটিকে একটি পারফেক্ট ট্যুরিং লুক দিয়েছে। লাদাখে প্রদর্শিত এই মডেলটিতে সামনে ১৯-ইঞ্চি এবং পিছনে ১৭-ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে Vredestein Centauro ডুয়াল-পারপাস টায়ার।বাইকটিতে বৃত্তাকার LED হেডল্যাম্প রয়েছে এবং এর ব্রেক লাইটটিকে ইন্ডিকেটর অ্যাসেম্বলির সাথেই যুক্ত করা হয়েছে। যার ফলে পেছনের অংশটি বেশ কমপ্যাক্ট দেখায়। Himalayan 750-তে Himalayan 450-এর মতোই TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে স্মার্টফোন কানেক্টিভিটি, কল ও মেসেজ নোটিফিকেশন এবং গুগল ম্যাপস নেভিগেশনের সুবিধা থাকবে।

দূরপাল্লার হাইওয়ে রাইডিং সহজ করার জন্য এতে আলাদা ক্রুজ কন্ট্রোল বাটন রয়েছে। বাঁদিকের সুইচ ক্লাস্টারে একটি জয় স্টিক রয়েছে, যা দিয়ে TFT ডিসপ্লের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করা যাবে। ডানদিকে থাকা রোটারি ইগনিশন সুইচের পাশে একটি ‘M’ বাটন রয়েছে, যা ইঙ্গিত করে যে বাইকটিতে একাধিক রাইডিং মোড থাকবে। এছাড়া আলাদা ট্র্যাকশন কন্ট্রোল সুইচ এবং হ্যাজার্ড লাইট বাটনও দেওয়া হয়েছে। এই অ্যাডভেঞ্চার বাইকের মূল আকর্ষণ হলো এর নতুন ৭৫০cc প্যারালাল-টুইন ইঞ্জিন। এর বেসিক আর্কিটেকচার রয়্যাল এনফিল্ডের বর্তমান ৬৫০cc টুইন ইঞ্জিনের মতো হলেও, এই বড় ইঞ্জিনের ভেতরের যন্ত্রাংশ ও টিউনিংয়ে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। এই পাওয়ারফুল ইঞ্জিনের সাথে একটি ৬-স্পিড গিয়ারবক্স থাকার সম্ভাবনা রয়েছে।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!