রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক Flying Flea C6, কী-কী ফিচার্স রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার হায়দরাবাদে লঞ্চ হল রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক Flying Flea C6.  আধুনিক নিও-রেট্রো ডিজাইনের এই মোটরসাইকেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ২.৭৯ লাখ টাকা থেকে। তবে সংস্থার বিশেষ BaaS ব্যাটারি সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিলে upfront বা প্রাথমিক দাম কমে দাঁড়াবে মাত্র ১.৯৯ লাখ টাকায়।

ফিচার ও পারফরম্যান্স

মোটরবাইকটিতে রয়েছে ৩.৯১ kWh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে ইন্ডিয়ান ড্রাইভিং কন্ডিশন (IDC) অনুযায়ী ১৫৪ কিমি মাইলেজ দেয়। বাইকটি মাত্র ৩.৭ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ১১৫ কিমি/ঘণ্টা। গোল আকৃতির টাচ-স্ক্রিন TFT ডিসপ্লে (যাতে গুগল ম্যাপ মিররিং করা যায়), কর্নারিং ABS, ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল এবং ৫টি রাইডিং মোড।

কোথায় মিলবে?

হায়দরাবাদের গ্রাহকদের জন্য রয়্যাল এনফিল্ড একটি বিশেষ ‘হাব-অ্যান্ড-স্পোক’ (Hub-and-Spoke) মডেলের মাধ্যমে মোট ৪টি টাচ পয়েন্ট চালু করেছে। এরাগাড্ডা মেইন রোডে কোম্পানির নিজস্ব ফ্ল্যাগশিপ স্টোর এবং মূল টেকনিক্যাল সাপোর্ট সেন্টার রয়েছে। টেস্ট রাইড, বুকিং এবং দৈনন্দিন সার্ভিসের জন্য শহরের তিনটি প্রধান বাণিজ্যিক এলাকায় শোরুম খোলা হয়েছে হাই-টেক সিটি , কোন্ডাপুর, এবং বনস্থলীপুরম ।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭