হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ছন্দে ফিরছিলেন, ব্যাট হাতে রানের ঝড়ও তুলছিলেন। ঠিক সেই সময়েই লাগে চোটের ধাক্কা।  হাসপাতালের বিছানা থেকে পায়ে ব্রেস বাঁধা ছবি পোস্ট করলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। নিজেই অনুরাগীদের চিন্তামুক্ত করে জানিয়েছেন তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। কিন্তু কবে আবার ২২ গজে ফিরবেন তিনি তা নিয়ে শুরু হয়েছে চর্চা। তাঁর চোটে বড় ধাক্কা খেল ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট।

সূত্রের খবর, আপাতত বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে ইংল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটারকে।  নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাসপাতালের বিছানা থেকে একটি ছবি পোস্ট করেন জস বাটলার। ছবিতে তাঁর বাঁ পায়ে ব্রেস বাঁধা অবস্থায় দেখা যায়। অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে তিনি লেখেন, “Successful surgery and on the road to recovery. Feeling more motivated than ever!” অর্থাৎ, সফল অস্ত্রোপচারের পর এখন সুস্থ হয়ে ওঠার পথে রয়েছেন তিনি। আগের চেয়েও বেশি অনুপ্রাণিত বোধ করছেন বলেও জানিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। 

আরও পড়ুন: ‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর হেডিংলিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে চোট পান বাটলার। ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকা এই ক্রিকেটার ৪৯ বলে ৬৯ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি ছক্কা। কিন্তু ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় প্রথমে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে ফের ব্যাট করতে নামলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। সেই চোটের জেরেই শেষ পর্যন্ত অস্ত্রোপচারের প্রয়োজন হয়। চোটের কারণে পাকিস্তানে ইংল্যান্ডের আসন্ন সাদা বলের সিরিজে ইতিমধ্যেই খেলতে পারবেন না বাটলার। পাশাপাশি, নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের সাদা বলের সফর থেকেও ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে তাঁর। ফলে গুরুত্বপূর্ণ এই দুই সফরে দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারকে পাবে না ইংল্যান্ড। তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি। আগামী জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে ডারবানস সুপার জায়ান্টসের হয়ে খেলার বিষয়টিও তাঁর সুস্থতার উপর নির্ভর করছে।

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

শহরে বেআইনিভাবে ট্রাক ঢুকছে কীভাবে? এবার ঘুষকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

জেলায় জেলায় পুজো উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের