ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে দুষ্কৃতী তাণ্ডব। সভাধিপতি নারায়ণ গোস্বামীর অফিসে ঢুকে ভাঙচুরের অভিযোগ, আতঙ্ক কর্মীদের মধ্যে। ভাঙচুর চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ, সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে জেলা পরিষদ চত্বরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, প্রায় ৩০ থেকে ৫০ জনের একটি দল আচমকাই সভাধিপতির অফিসে ঢুকে পড়ে। সেই সময় অফিসে উপস্থিত ছিলেন না সভাধিপতি নারায়ণ গোস্বামী।

অফিসের কর্মীদের বক্তব্য অনুযায়ী, ওই দলটি আচমকা ঘরে ঢুকে সভাধিপতির খোঁজ করতে শুরু করে। সভাধিপতি অফিসে নেই বলে জানানো হলে সেখানে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় বলে অভিযোগ। এরপর অফিসের বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়। আলমারিতে লাথি মারার পাশাপাশি পাল্লা ভেঙে দেওয়া এবং শোকেসে থাকা জিনিসপত্র ভাঙচুর করা হয়। ঘরের মধ্যে জলের বোতল ছড়িয়ে ফেলে দেওয়া হয় বলেও জানিয়েছেন কর্মীরা।

আরও পডুন: বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

সভাধিপতির ব্যক্তিগত সহায়ক দুর্গা সেন মল্লিকের দাবি, ওই সময় নারায়ণ গোস্বামী অফিসে ছিলেন না। তিনি জানান, একদল লোক আচমকাই ঘরে ঢুকে সভাধিপতির খোঁজ করতে থাকে। সেখানে কর্মরত শুভদীপের কাছেও সভাধিপতির বিষয়ে জানতে চাওয়া হয় বলে অভিযোগ। তাঁর বক্তব্য, অফিসের আলমারি ও শোকেসের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে, কীভাবে জিনিসপত্র তছনছ করা হয়েছে। অন্যদিকে, অফিসের কর্মী অসিত মজুমদার জানান, প্রায় ৩০-৪০ জন লোক আচমকাই ঘরে ঢুকে পড়েন। তাঁরা আলমারির চাবি চান বলেও দাবি তাঁর। চাবি যাঁর কাছে থাকে, সেই কর্মীকে ফোন করে ডাকার চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি। তবে ঠিক কী কারণে ওই দুষ্কৃতী দলটি অফিসে এসেছিল, তা স্পষ্ট নয়। তাঁদের কাউকেই তিনি চিনতে পারেননি বলেও জানান অসিতবাবু। তবে আচমকা এতজনের অফিসে ঢুকে পড়া এবং ঘরের জিনিসপত্র তছনছ করার ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা