ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রবিবার (১১ অক্টোবর) রাতে ক্যারিবীয়দের বধ করে টি টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছেন শ্রেয়স আইয়াররা। ওই ম্যাচ জয়ে বল হাতে বিশেষ ভূমিকা রেখেছিলেন ভারতের তরুণ পেসার আর্শদীপ সিংহ। তিন  ক্যারিবীয় ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন। কিন্তু ওই দুরন্ত পারফরম্যান্সের পরেও অনুশোচনায় এক সতীর্থের কাছে ক্ষমা চেয়েছেন আর্শদীপ। কে তিনি? কীই বা ঘটেছিল মাঠে?

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ব্যাটিংয়ের সময় ১৯ ওভারে এক ঘটনা ঘটে। প্রথম বলে অক্ষর পটেল কভার-পয়েন্ট ফিল্ডারের ডানদিকে বলটি মারেন। রান নেওয়ার মতো কোনও পরিস্থিতি ছিল না। তবুও ‘কল’ করেন আর্শদীপ। তাতে সাড়াও দেন অক্ষর। মাঝমাঠে বিভ্রান্তির ফলে অক্ষর সময়মতো অপর প্রান্তে পৌঁছাতে ব্যর্থ হন এবং রান আউট হয়ে ফেরেন। তাঁর দোষেই যে অক্ষরকে ফিরতে হয়েছে, তা ম্যাচ শেষে স্বীকারও করে নিয়েছেন আর্শদীপ। তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, ‘আমি অক্ষর ভাইয়ের কাছে ক্ষমা চাইতে চাই। দুঃখিত, অক্ষর ভাই। আমার কারণেই আপনি রানআউট হলেন।’

অক্ষরের কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি আর্শদীপ জানান, ম্যাচের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপকে আউট করতে পেরে দারুণ স্বস্তি  পেয়েছেন। কেননা, হোপের মতো একজন ব্যাটারকে সাজঘরে ফেরানোর জন্য কোচিং স্টাফদের কাছ থেকে পাওয়া পরামর্শ এবং নিখুঁত প্রস্তুতি কাজে লাগাতে পেরেছিলেন। ম্যাচের দ্বিতীয় ওভারেই ফর্মে থাকা শাই হোপকে বোল্ড করে আর্শদীপ ভারতকে প্রথম সাফল্য এনে দেন। পরে শেরফানে রাদারফোর্ড ও কিমো পল—উভয়কেই বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন।

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর