ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতার ফুটবল ভক্তদের জন্য সুখবর। উ‍ৎসবের মরশুম মিটে যাওয়ার পরেই যুবভারতী ক্রীড়াঙ্গনের সবুজ গালিচা মাতাতে দেখা যাবে একসময় বিশ্ব ফুটবল দুনিয়া কাঁপানো তারকাদের। সব ঠিকঠাক থাকলে আগামী ২৫ নভেম্বর যুবভারতীতে আয়োজিত হতে চলেছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ লিজেন্ডস ম্যাচ। বিশ্বখ্যাত দুই স্প্যানিশ ফুটবল ক্লাবের কিংবদন্তি তারকাদের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে প্রস্তুতি নেওয়ার কাজ শুরু হয়েছে।

গত বছর পুণের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল  বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে খেলে যাওয়া অবসরপ্রাপ্ত খেলোয়াড়েরা।  এবার তিলোত্তমায় খেলতে পা রাখতে চলেছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো, কার্লোস পুয়োল, আইকার ক্যাসিয়াসরা। রাজ্য সরকারের ক্রীড়া দফতরের তরফে এই ফুটবল ম্যাচের আয়োজনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বার্সা বনাম রিয়াল মাদ্রিদের দ্বৈরথ গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে ‘এল ক্লাসিকো’ হিসেবেই পরিচিত। দুই দলের মহারণ টিভির পর্দায় চাক্ষুস করতে অসংখ্য বিনিদ্র রাত কাটিয়েছেন ফুটবল প্রেমীরা। এবার আর দূরদর্শনের পর্দায় নয়, চোখের সামনেই কিংবদন্তি ফুটবলারদের খেলা দেখার সুযোগ করে দিচ্ছে রাজ্য ক্রীড়া দফতর।

তৃণমূল জমানায় যুবভারতীতে খেলতে দেখা গিয়েছে লিওনেল মেসিকে। যদিও শেষ বার তাঁর আগমনকে নিয়ে ত‍ৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হ্যাংলামি ফুটবল ভক্তদের স্বপ্নকে মাটি করে দিয়েছিল। বিশৃঙ্খলতায় পরিণত হয়েছিল গোটা অনুষ্ঠান। রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী। রাজ্যে প্রশাসনিক পালাবদলের পরে পর পর দুটি বড় ফুটবল ম্যাচ দেখার সৌভাগ্য হয়েছে ফুটবল ভক্তদের। ভিনিসিয়ুস  জুনিয়র, ডগলাস স্যান্টোস সমৃদ্ধ ব্রাজিল কলকাতা মাতিয়ে গিয়েছে। পরে উরুগুয়ে দলও খেলে গিয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এ বার স্প্যানিশ ফুটবলের বড় ম্যাচের আয়োজন হচ্ছে কলকাতায়।

মা দুর্গার আশীর্বামা দে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?