হলিউডে শোকের ছায়া, প্রয়াত ‘ব্রেকিং ব্যাড’-খ্যাত অভিনেতা আরজে মিট, বয়স হয়েছিল মাত্র ৩৪

ফের শোকের ছায়া হলিউডে। মাত্র ৩৪ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় সিরিজ 'ব্রেকিং ব্যাড'-খ্যাত অভিনেতা আরজে মিট (RJ Mitte)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শোকের ছায়া হলিউডে। মাত্র ৩৪ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-খ্যাত অভিনেতা আরজে মিট (RJ Mitte)। যিনি এই টেলিভিশন সিরিজে মেথামফেটামিন সম্রাটের শারীরিক প্রতিবন্ধী ছেলে ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয়ের জন্যে সর্বাধিক পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবরটি টেক্সাসের প্রযোজনা সংস্থা ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তবে তাঁর কীভাবে মৃত্যু হল, তা জানা যায়নি। তবে প্রাথমিক সূত্রের খবর, তিনি আত্মহত্যা করেছেন। তাঁর রহস্য মৃত্যু এখন তদন্তাধীন।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় অভিনেতা, সমাজসেবী এবং প্রতিবন্ধী অধিকারের একনিষ্ঠ প্রবক্তা আরজে মিটের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা তাঁর পরিবারকে গভীর সমবেদনা জানাই।’ জানা গিয়েছে, বাস্তব জীবনে তিন বছর বয়স থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন মিট। তাই তিনি ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘ব্রেকিং ব্যাড’-এ নিজের প্রতিবন্ধী চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। চরিত্রে তাঁর বাকশক্তির সমস্যা ছিল। যা তিনি পর্দায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। বাস্তবেও তাঁর কথা বলতে সমস্যা হত। এই শোয়ের পাঁচটি সিজন জুড়েই তিনি অভিনয় করেছেন। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত চলছিল এই শোটি। এছাড়া, মিটে একজন অভিনেতার পাশাপাশি প্রতিবন্ধী অধিকার কর্মী ও জনহিতৈষী ছিলেন। তিনি ইউনাইটেড সেরিব্রাল পালসি এবং শ্রাইনার্স চিলড্রেন’স-এর অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২০ সালে কেনেডি সুয়ারেজের সঙ্গে বাগদান হয়েছিল মিট-এর। বাগদানের আগে এই জুটি প্রায় পাঁচ বছর প্রেম করেছিলেন। ২০২৫ সালের ১০ অক্টোবর, সুয়ারেজের ৩০তম জন্মদিনে, ইউনাইটেড সেরিব্রাল পালসি অফ স্যান ডিয়েগোর জন্য আয়োজিত ৫৬তম বার্ষিক দিয়া দেল সোল তহবিল সংগ্রহ অনুষ্ঠানে মিট তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এরপর ক্যালিফোর্নিয়ার কার্লসবাডের পার্ক হায়াত আভিয়ারা রিসোর্টে তাঁদের বিয়ে হয়। মিট-এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পড়তেই, ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একজন ভক্ত লিখেছেন, ‘আরজে মিট ওয়াল্ট জুনিয়র চরিত্রটিকে এতটাই বাস্তব ও আন্তরিক করে তুলেছিলেন। তিনি বিশ্বকে দেখিয়েছেন যে প্রতিবন্ধকতা কোনও ব্যক্তির পরিচয় নয়। শান্তিতে থাকুন, আপনি চিরকাল ‘ব্রেকিং ব্যাড’ পরিবারের অংশ হয়ে থাকবেন।’

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

শহরে বেআইনিভাবে ট্রাক ঢুকছে কীভাবে? এবার ঘুষকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

জেলায় জেলায় পুজো উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের