স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষার দিনে বাঙালির ভাতের পাতে একটু ঝাল-ঝাল, সর্ষের গন্ধে মাখা কোনও পদ থাকলে খাওয়াটা যেন আরও জমে যায়। মাছের ভাপা বাঙালির অতি পরিচিত পদ, কিন্তু সেই ভাপাই যদি তৈরি হয় রুই মাছের ডিম দিয়ে, তা হলে স্বাদে আসবে একেবারে অন্যরকম চমক। সর্ষে, কাঁচালঙ্কা আর সর্ষের তেলের ঝাঁঝে মাখা নরম রুই মাছের ডিমের এই ভাপা গরম ভাতের সঙ্গে একবার খেলে মনেই থাকবে। বর্ষার দুপুরে কম ঝামেলায় এমন লোভনীয় পদ বানাতে চাইলে রুই মাছের ডিমের ভাপা হতে পারে সেরা পদ।

রুই মাছের ডিমের সঙ্গে সর্ষে, কাঁচালঙ্কা, নারকেল ও সর্ষের তেলের মিশেলে তৈরি এই পদে রয়েছে ঝাঁঝ, মশলার গন্ধ এবং ডিমের নিজস্ব স্বাদ। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে একেবারে জমে যাবে দুপুরের খাবার। তাও আবার রান্নায় খুব বেশি ঝামেলা নেই। অল্প উপকরণেই তৈরি করা যায় এই সুস্বাদু পদ।

উপকরণ 

 রুই মাছের ডিম ২৫০ গ্রাম, সর্ষে বাটা ২ টেবিল চামচ, নারকেল কোরানো ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা ৩-৪টি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, নুন স্বাদমতো, সর্ষের তেল ২ টেবিল চামচ এবং সামান্য পোস্ত বাটা। চাইলে স্বাদ বাড়াতে অল্প ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে।

পদ্ধতি

প্রথমে রুই মাছের ডিম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে ডিম নিয়ে তার সঙ্গে সর্ষে বাটা, নারকেল কোরানো, পোস্ত বাটা, হলুদ, নুন এবং সর্ষের তেল মিশিয়ে নিন। কাঁচালঙ্কা চিরে দিয়ে মিশ্রণটি ভালো করে মেখে নিন। এ বার একটি স্টিলের টিফিন কৌটো বা ঢাকনাযুক্ত পাত্রে মিশ্রণটি ঢেলে উপরে আরও সামান্য সর্ষের তেল ও কাঁচালঙ্কা দিয়ে দিন। পাত্রটি ভালো করে বন্ধ করে ফুটন্ত জলের উপর ভাপে বসিয়ে দিন। মাঝারি আঁচে প্রায় ২০-২৫ মিনিট ভাপালেই তৈরি হয়ে যাবে রুই মাছের ডিমের ভাপা।

ঢাকনা খুলতেই ভেসে আসবে সর্ষে ও সর্ষের তেলের মনমাতানো গন্ধ। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বর্ষার দিনে এই সহজ অথচ স্বাদে অনন্য পদটি হয়ে উঠতে পারে আপনার দুপুরের পাতে একেবারে নতুন সংযোজন।

স্বাধীনতা দিবসেই কোচবিহারে STF-এর বড় অভিযান, পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার ৩

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর