১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই দেশজুড়ে শুরু হতে চলেছে সিদ্ধিদাতার আরাধনা। ঘরে ঘরে সিদ্ধিদাতাকে স্বাগত জানাতে জোরকদমে চলছে প্রস্তুতি। তবে ২০২৬ সালের গণেশ চতুর্থীর তারিখ নিয়ে ভক্তদের মনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। ১৪ সেপ্টেম্বর নাকি ১৫ সেপ্টেম্বর কবে পালিত হবে এই উৎসব?

কবে পড়েছে ২০২৬ সালের গণেশ চতুর্থী?

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে ভাদ্র শুক্ল চতুর্থী তিথি শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর, সোমবার সকাল ৭টা বেজে ৬ মিনিটে। এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর সকাল ৭টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত। শাস্ত্র বলছে, দেবশিল্পী পার্বতীনন্দনের জন্ম হয়েছিল ঠিক দুপুরবেলায়। তাই সূর্যোদয়ের তিথি নয়, বরং তাঁর জন্মতিথির সময় মেনেই ১৪ সেপ্টেম্বর মূল পুজো পালিত হবে। গণেশ চতুর্থীর সবচেয়ে বড় নিয়ম হল, এই দিন রাতে চন্দ্র দর্শন একেবারে নিষিদ্ধ। পুরাণ মতে, চাঁদের নিজের রূপের খুব অহংকার ছিল। একবার গণেশের ভারী শরীর ও ভুঁড়ি দেখে চাঁদ ঠাট্টা করে হেসে ওঠেন। এতে গণেশ প্রচণ্ড রেগে গিয়ে চাঁদকে অভিশাপ দেন, চতুর্থীর রাতে যে মানুষ চাঁদের দিকে তাকাবে, তাকে সমাজে বিনা দোষে মিথ্যা অপবাদ, কলঙ্ক ও চরম অসম্মান সহ্য করতে হবে। পরে চন্দ্রদেব ক্ষমা চাইলে অভিশাপ কিছুটা নরম করা হলেও এই নিয়মটি আজও মেনে চলা হয়। তাই ১৪ সেপ্টেম্বর রাতে ভুলেও আকাশের দিকে চোখ তুলবেন না।

ঘরে গণেশ ঠাকুরকে বসাবেন কীভাবে?

পুজোর জায়গাটি ভাল করে পরিষ্কার করে একটি লাল কাপড় পাতুন এবং তার ওপর গণেশের মূর্তি স্থাপন করুন। পুজো শুরুর প্রথমে গণেশকে সিঁদুরের তিলক পরিয়ে চাল ও টাটকা ফুল নিবেদন করুন। বিঘ্নহর্তার বড্ড প্রিয় হল দূর্বা। কয়েকটি দূর্বা একসঙ্গে সুতো দিয়ে বেঁধে ছোট ছোট আঁটি বানিয়ে তাঁর পায়ে দিন। মন্ত্রপাঠ আর আরতির পর সিদ্ধিদাতাকে তাঁর সবচেয়ে প্রিয় মিষ্টি মোদক ভোগ হিসেবে নিবেদন করুন। মোদক ছাড়া গণেশ পুজো কিন্তু একেবারেই অসম্পূর্ণ।

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর