পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিক্ততাকে দূরে সরিয়ে রেখে পাকিস্তানের মাটিতে ভারতীয় অ্যাথলেটদের খেলতে পাঠাচ্ছে ভারতীয় অলিম্পিক সংস্থা। সূত্রের খবর, আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সাউথ এশিয়ান ফেডারেশন (SAF)  গেমসে অংশগ্রহণের বিষয়ে ভারত নীতিগতভাবে সম্মত হয়েছে। শেষ পর্যন্ত কোনও নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে, পহেলগাঁওয়ে নৃশংস সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো ভারতীয় ক্রীড়াবিদরা পাকিস্তানে যাবেন। তবে কোন কোন ইভেন্টে ভারত অংশ নেবে, কতজন ক্রীড়াবিদকে পাকিস্তানে পাঠানো হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, ২০০৮ সালের পর থেকে ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানের মাটিতে খেলেনি। গত কয়েক বছর ধরেই পাকিস্তান দায়িত্ব পাওয়া প্রতিযোগিতায় নিরপেক্ষ অর্থা‍ৎ তৃতীয় কোনও দেশের মাটিতে খেলেছেন বিরাট কোহলিরা।

দুই যুগ আগে ২০০৪ সালে ইসলামাবাদে বসেছিল সাফ গেমসের আসর। তার পরে বড় ধরনের কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পায়নি পাকিস্তান। আগামী বছর সাফ গেমসে ২৮টি ইভেন্ট হবে। আসরের ভেন্যু হিসেবে ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারকে বেছে নেওয়া হয়েছে। ইসলামাবাদে স্কোয়াশ, টেনিস ও মার্শাল আর্টসহ ১৫টি খেলার আয়োজন করা হবে।লাহোরে ক্রিকেট, হকি ও সাঁতার-সহ ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। পেশোয়ারের জন্য তিনটি খেলা বরাদ্দ করা হয়েছে।   পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের প্রতিনিধি হাজির ছিলেন। সেখানেই ২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় সাফ গেমসে অংশগ্রহণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে।

ভারতের অলিম্পিক সংস্থা ক্রীড়াবিদদের পাঠাতে সম্মত হওয়ায় নড়েচড়ে বসেছেন পাকিস্তান সরকারের শীর্ষ কর্তারা। উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইসহাক দার নিজেই সাফ গেমস আয়োজনের ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা, আবাসন, পরিবহন, চিকিৎসা সহায়তা এবং ভেন্যুর প্রস্তুতিকে প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।এছাড়া সাফ গেমস চলাকালীন বিদেশি ক্রীড়াবিদ, কর্মকর্তা, দর্শক এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে।

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা