৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রাজস্থানের জয়পুরের বিখ্যাত গণেশ মন্দির মতিডুংরি মন্দির।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রাজস্থানের জয়পুরের বিখ্যাত গণেশ মন্দির মতিডুংরি মন্দির। গোটা রাজস্থানের মধ্যে এটাই প্রথম গণেশ মন্দির। এখানে নয়দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হয়। যার ফলে এই সময় মন্দির চত্বর ভক্তদের ভিড়ে জমজমাট থাকে। নয়দিন জুড়ে নানারকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলাদের কলশ যাত্রার মাধ্যমে উৎসব শুরু হয়। এই সময় মন্দিরে গণেশের দরবার প্রতিদিন নানা রকমের রূপে ভক্তদের সামনে ধরা দেয়। ১৪ সেপ্টেম্বর জন্মবার্ষিকী উদযাপনের পর ১৫ সেপ্টেম্বর গণপতি বাপ্পা নগর ভ্রমণে বেরোবেন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) গণেশ উৎসবের সূচনা পর্বে, মহিলারা গণেশের জলাভিষেকের মাধ্যমে কলশ যাত্রা বের করেছেন। ৮ সেপ্টেম্বর, পুষ্য নক্ষত্রের তিথিতে ভগবান গণেশকে ৩৪৮ কেজি পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হবে। এই অভিষেকে ২৫১ কেজি দুধ, ৫০ কেজি দই, ২৫ কেজি চিনি, ১১ কেজি মধু এবং ১১ কেজি ঘি থাকবে। একই দিনে কলা এবং ৫৬টি নৈবেদ্য দিয়ে একটি ট্যাবলো প্রদর্শন করা হবে। সন্ধ্যা ৬টায় ধ্রুপদ সঙ্গীত অনুষ্ঠিত হবে মন্দিরে। ৯ সেপ্টেম্বর, গণেশের দরবার মোদক দিয়ে সাজানো হবে। যেটি কিনা বেশি আকর্ষণীয় এই উৎসবের। কারণ এদিন ২৫১ কেজি ওজনের দুটি বিশাল মোদক, ৫১ কেজি ওজনের পাঁচটি, ২১ কেজি ওজনের ২১টি এবং ১.২৫ কেজি ওজনের ১১০০টি মোদক তৈরি করা হবে। যাতে ব্যবহৃত হবে, ৩ হাজার কেজি ঘি, ৩ হাজার কেজি বেসন, ৯ হাজার কেজি চিনি এবং ১০০০ কেজি শুকনো ফল। ভোর ৫টায় মন্দির দর্শকদের জন্যে খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হবে। এই দিনে বাইরে থেকে আনা প্রসাদ ভগবানকে নিবেদনের রীতি নেই। 

এরপর ১৩ সেপ্টেম্বর ৩৫০০ কেজি মেহেন্দি দিয়ে সিঞ্জরা উৎসব সম্পন্ন করা হবে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহিলা ও মেয়েদের মেহেন্দি বিতরণ করা হবে। গণেশকে নতুন পোশাক পরানো হবে। তাঁকে তিন মাস ধরে তৈরি করা নওলাখা মালা এবং মুক্তা, সোনা, পান্না ও চুনি-খচিত সোনার মুকুটও পরানো হবে। আর গণেশ জন্মোৎসবের সবচেয়ে বড় আয়োজনটি হবে ১৪ সেপ্টেম্বর। এদিন ভক্তরা মঙ্গলা আরতি থেকে রাত ১১টা ৪০ মিনিটের শয়ন আরতি পর্যন্ত ভগবানকে দর্শন করতে পারবেন। যাই হোক, যেহেতু জয়পুরের এটি একটি বিশাল অনুষ্ঠান। তাই লক্ষ লক্ষ ভক্তদের কথা মাথায় রেখে এই সময় মন্দির চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবে এবার মহিলাদের দর্শনের জন্যে মন্দিরের নিরাপত্তায় বড় পরিবর্তন আনা হয়েছে। তাঁদের জন্যে আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের জন্য ৬টি প্রবেশ এবং ৮টি প্রস্থানের বন্দোবস্ত করা হয়েছে। তীর্থযাত্রীদের সুবিধার জন্য, প্রতিবন্ধি ও বয়স্কদের জন্য ১০০টি ই-রিকশা এবং চারটি ইলেকট্রিক লো-ফ্লোর বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে। এই আয়োজন ব্যবস্থাপনার জন্য প্রায় ৫০০ স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। আর নয়দিন ধরে ছলা এই অনুষ্ঠানটি ১৫ সেপ্টেম্বর গণেশ শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে। এই সময়ে বিপুল সংখ্যক ভক্ত ও শোভাযাত্রার জন্য প্রধান সড়কগুলিতে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হবে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা