বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ এলাকা অবস্থান করছে। তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠের প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় পর্যন্ত বিস্তৃত। এই নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টায় পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা নিম্নচাপের কেন্দ্র থেকে সাতনা, ডাল্টনগঞ্জ, বাঁকুড়া হয়ে ত্রিপুরার দিকে বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণ গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি ঊর্ধ্বস্তরের অক্ষরেখাও সক্রিয় অবস্থায় রয়েছে। যা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত।

এই সমস্ত পরিস্থিতির জেরে বঙ্গোপসাগর থেকে আর্দ্র বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং বায়ুমণ্ডলে অস্থিরতা বাড়ছে। তাই আজ, সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামিকাল মঙ্গলবার সকাল পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতির জেরে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার এক-দু’টি স্থানে এই সময়কালে ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এক-দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ ও ঘন্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও স্থানীয়ভাবে বজ্রসহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আরও পডুন: ‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার এক-দু’টি স্থানে ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ও ঘন্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা খুব বেশি বাড়তে পারবে না। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির বিরতিতে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জায়গায় মাঝারি স্থানভেদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রে কোনও সিস্টেম না থাকায় মৎস্যজীবীদের উপর কোনও সতর্কতা জারি করা হয়নি।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা