চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে শারদ পূর্ণিমার মাহাত্ম্য অত্যন্ত বিশেষ। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে চন্দ্রদেবের আরাধনা এবং দেবী লক্ষ্মীর পুজো করলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে, দূর হয় নানা বাধা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জন্মকুণ্ডলীতে চন্দ্রদোষ থাকলে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। শারদ পূর্ণিমার রাতে কোন কোন নিয়ম মেনে পুজো করলে চন্দ্রদোষের প্রভাব কমানোর কামনা করা যায়? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

চলতি বছরে শারদ পূর্ণিমা পালিত হবে ২৫ অক্টোবর, রবিবার। এই তিথিতে চন্দ্রদেবের পুজো এবং কিছু ধর্মীয় আচার পালনের বিশেষ গুরুত্ব রয়েছে বলে প্রচলিত বিশ্বাস। কী কী করতে পারেন?

চন্দ্রদোষ কাটাতে পাঁচটি উপায়

১. চন্দ্রদেবের মন্ত্র জপ করুন: শারদ পূর্ণিমার রাতে চন্দ্রদেবের আরাধনা করে ‘ওঁ সোম সোমায় নমঃ’ অথবা ‘ওঁ ঐং ক্লীং সোমায় নমঃ’ মন্ত্র জপ করতে পারেন। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস, এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং চন্দ্রদোষের অশুভ প্রভাব কমতে পারে।

২. বাড়িতে চন্দ্রযন্ত্র প্রতিষ্ঠা: চন্দ্রদোষের প্রতিকার হিসেবে চন্দ্রযন্ত্র প্রতিষ্ঠা ও পুজোর বিধান রয়েছে জ্যোতিষশাস্ত্রে। প্রচলিত বিশ্বাস, নিয়ম মেনে এই যন্ত্রের পুজো করলে সংসারে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।

৩. সাদা জিনিস দান করুন: চাল, দুধ, চিনি কিংবা সাদা পোশাক অভাবী মানুষকে দান করা শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে সাদা রংয়ের সঙ্গে চন্দ্রের যোগ রয়েছে বলে বিশ্বাস করা হয়।

৪. চাঁদকে অর্ঘ্য দিন: রাতে চন্দ্রদর্শনের পর পরিষ্কার জলে সামান্য দুধ ও অক্ষত চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য দিতে পারেন। ভক্তদের বিশ্বাস, এতে চন্দ্রদেবের আশীর্বাদ পাওয়া যায়।

আরও পড়ুনঃ নারকেল-গুড়ের পুরে জমে যাবে স্বাদ! লক্ষ্মীপুজোয় বানিয়ে ফেলুন ভাপা রোল পিঠে

৫. শিবের পুজো করুন: শিবের জটায় চন্দ্রের অবস্থানের কারণে চন্দ্রদেবের সঙ্গে মহাদেবের বিশেষ সম্পর্ক রয়েছে বলে ধর্মীয় বিশ্বাস। শারদ পূর্ণিমায় শিবলিঙ্গে জল ঢেলে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করতে পারেন।

শারদ পূর্ণিমার রাতে চন্দ্রদেবের আরাধনা, মন্ত্র জপ, দান ও শিবপুজো সবই হিন্দু ধর্মের প্রচলিত আচার। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠাভরে এই নিয়মগুলি পালন করলে জীবনের বাধা কাটে, মনে শান্তি আসে এবং সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। তাই এই বিশেষ তিথিতে নিজের সামর্থ্য অনুযায়ী পুজো, প্রার্থনা ও দানের মাধ্যমে দিনটি পালন করতে পারেন।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১