নারকেল-গুড়ের পুরে জমে যাবে স্বাদ! লক্ষ্মীপুজোয় বানিয়ে ফেলুন ভাপা রোল পিঠে

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌষ পার্বণ আসতে এখনও কিছুটা দেরি থাকলেও পিঠে খাওয়ার জন্য কি আর কোনও বিশেষ দিনের অপেক্ষা করতে হয়? বাড়িতে চালের গুঁড়ো, নারকেল আর গুড় থাকলেই বানিয়ে ফেলা যায় নানা ধরনের সুস্বাদু পিঠে। পাটিসাপটা, দুধপুলি কিংবা ভাপা পিঠের স্বাদ তো চেনা। তবে এবার চেনা স্বাদেই আনুন একটু নতুনত্ব। বানিয়ে ফেলুন ভাপা রোল পিঠে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। সবচেয়ে বড় কথা, খুব বেশি ঝামেলা ছাড়াই বাড়িতে অল্প উপকরণে তৈরি করা যাবে এই পিঠে। 

উপকরণ

চালের গুঁড়ো – ২ কাপ

নারকেল কোরা – ১ কাপ

খেজুরের গুড় – আধ কাপ (স্বাদ অনুযায়ী)

নুন – সামান্য

এলাচ গুঁড়ো – আধ চা চামচ

গরম জল – প্রয়োজনমতো

ঘি – ১ চা চামচ

প্রণালী

প্রথমে একটি পাত্রে নারকেল কোরা, খেজুরের গুড় এবং এলাচ গুঁড়ো নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার কড়াইতে অল্প আঁচে মিশ্রণটি নাড়াচাড়া করুন। গুড় গলে নারকেলের সঙ্গে মিশে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন। খেয়াল রাখবেন, পুর যেন খুব বেশি শুকিয়ে না যায়। এবার একটি পাত্রে চালের গুঁড়ো ও সামান্য নুন নিন। অল্প অল্প করে গরম জল মিশিয়ে ঝুরঝুরে মণ্ড তৈরি করুন। মণ্ড যেন খুব বেশি নরম বা আঠালো না হয়। এরপর একটি ছাঁকনি দিয়ে চালের গুঁড়ো ছেঁকে নিলে পিঠে আরও নরম হবে। এবার একটি সমতল জায়গায় চালের গুঁড়োর মণ্ড নিয়ে হাত দিয়ে পাতলা করে ছড়িয়ে দিন। তার মাঝখানে নারকেল ও গুড়ের পুর লম্বালম্বি দিয়ে রোলের মতো করে মুড়ে নিন। দু’দিক ভালভাবে বন্ধ করে দিন, যাতে ভাপ দেওয়ার সময় পুর বাইরে বেরিয়ে না আসে। এবার একটি স্টিমার বা ইডলি তৈরির পাত্রে জল গরম হতে দিন। তার উপর তেল বা ঘি মাখানো পাত্রে রোলগুলি সাজিয়ে রাখুন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে প্রায় ১২-১৫ মিনিট ভাপিয়ে নিন। পিঠে ভালভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন। তারপর ছোট ছোট টুকরো করে কেটে পরিবেশন করুন সুস্বাদু ভাপা রোল পিঠা।

AI দিয়ে ভুয়ো আইডি বানিয়ে পুলিশের উপরই দাদাগিরি! গ্রেফতার অভিযুক্ত

প্রশিক্ষণের মাঝেই বিপত্তি! মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষে নিহত ৪ পাইলট

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

সন্ধের জলখাবারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এগ মাঞ্চুরিয়ান, দেখে নিন রেসিপি

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

সকালে হাঁটতে বেরনোই কাল হল! ‘MLA’ স্টিকার লাগানো মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল তরুণের

বাড়িতে বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় পনির ঘোটালা, রইল রেসিপি

চাপড়ায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক