আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

Share:

নিজস্ব প্রতিনিধি: লাউ শুনলেই অনেকের মুখে একটাই কথা শোনা যায়, ‘আবার লাউ’। কিন্তু এই লাউ দিয়েই বানানো যায় নরম তুলতুলে রুটি, যা খেতে সুস্বাদু এবং তৈরি করাও  সহজ। এতদিন লাউয়ের তরকারি, পায়েশ বা নানা পদ খেয়েছে এবার আটার সঙ্গে কুরানো লাউ মিশিয়ে বানিয়ে ফেলুন নরম-সুস্বাদু লাউয়ের রুটি। পাবেন পুষ্টিগুণও। সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, দই, চাটনি কিংবা সবজির সঙ্গে জমে যাবে। সেই সঙ্গেই রোজকার একই মেনু ছেড়ে হবে স্বাদবদল। জেনে নিন রেসিপি- 

উপকরণ

১ কাপ কোরানো লাউ

১ কাপ গমের আটা

স্বাদমতো নুন

স্বাদমতো লঙ্কাগুঁড়ো

প্রয়োজনমতো জল

ঘি

পদ্ধতি

প্রথমে লাউ ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন। লাউ কোরানোর পর বেরনো জল ফেলে দেবেন না। এই জলই আটা মাখার কাজে ব্যবহার করা যাবে। এবার একটি বড় পাত্রে  আটা নিয়ে তার মধ্যে কোরানো লাউ, নুন এবং সামান্য লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর লাউয়ের জল দিয়েই ধীরে ধীরে মেখে মণ্ড তৈরি করুন। প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন। তবে মণ্ড যেন খুব বেশি নরম না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। মণ্ড তৈরি হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নিন। বেলন দিয়ে সাধারণ রুটির মতো বেলে নিন। তারপর  তাওয়া গরম করে রুটি দিয়ে দু’দিক ভালোভাবে সেঁকে নিন। শেষে সামান্য ঘি লাগিয়ে দু’পিঠ সোনালি করে নিলেই তৈরি গরমাগরম লাউয়ের রুটি। 

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়