দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: চাটনির নাম শুনলেই সাধারণত মিষ্টি বা টক স্বাদের কথা মনে পড়ে। কিন্তু পেঁয়াজ দিয়ে তৈরি এমন এক চাটনি রয়েছে, যার আসল আকর্ষণ ঝাল-স্বাদে। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর গুড়ের মেলবন্ধনে তৈরি এই পদ একবার মুখে তুললে দ্বিতীয় কোনও তরকারির প্রয়োজনই পড়বে না। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই জমে যাবে দুপুরের খাবার।

চাটনি, তা-ও আবার পেঁয়াজ দিয়ে! শুনতে একটু অদ্ভুত লাগলেও স্বাদে কিন্তু একেবারে অনন্য। মিষ্টি বা টক নয়, এই চাটনির মূল আকর্ষণ ঝাল আর মশলাদার স্বাদ। যাঁরা একবার খেয়েছেন, তাঁদের অনেকেরই দাবি, এই চাটনি থাকলে এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যেতে পারে। বাঙালি রান্নাঘরে বাটা ও ভর্তার নানা রকম পদ জনপ্রিয়। পেঁয়াজের এই চাটনিকে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ ভর্তাও বলা যেতে পারে। দক্ষিণ ভারতীয় রান্নার প্রভাব থাকলেও এর স্বাদ বাঙালি রসনাতেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারে।

উপকরণ: ৩-৪টি পেঁয়াজ কুচি, ৭টি রসুনের কোয়া, ৭-৮টি কাশ্মীরি শুকনো লঙ্কা, দেড় চা-চামচ ছোলার ডাল, আড়াই চা-চামচ অড়হর ডাল, ১ চা-চামচ জিরে, ১ চা-চামচ সর্ষে দানা, ১/৪ চা-চামচ মেথি দানা, ১/৪ চা-চামচ হিং, ১ চা-চামচ গুড়, ১ চা-চামচ তেঁতুল, ১০-১২টি কারি পাতা, ১/৪ চা-চামচ হলুদ, স্বাদমতো নুন।

আরও পড়ুন:বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

প্রণালী: প্রথমে কাশ্মীরি শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখুন। একটি প্যানে তেল গরম করে ছোলার ডাল, দেড় চা-চামচ অড়হর ডাল, জিরে ও মেথি দানা ভেজে নিন। এরপর রসুন, পেঁয়াজ ও নুন দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে ভেজানো শুকনো লঙ্কা, তেঁতুল ও গুড় মিশিয়ে আরও এক মিনিট রান্না করুন। মিশ্রণটি ঠান্ডা হলে মিক্সারে মিহি করে বেটে নিন। এরপর কড়াইয়ে সামান্য তেল গরম করে বাকি অড়হর ডাল, সর্ষে, হিং ও কারি পাতা দিয়ে ফোড়ন দিন। ফোড়ন ভাজা হয়ে গেলে বাটা মিশ্রণটি ঢেলে দিন। হলুদ ও প্রয়োজনমতো নুন মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এই রেসিপিটি স্বাদে যেমন আলাদা, তেমনই কম উপকরণে সহজে তৈরি করা যায়। ভাতপ্রেমীদের জন্য এটি হতে পারে একেবারে নতুন স্বাদের সন্ধান।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর