ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান প্রজন্মের কাছে ওজন নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকায় অন্যতম উপাদান চিকেন। সেই তালিকায় যোগ হতে পারে নতুন রেসিপি হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ। হলুদের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণে ভরপুর এই স্যুপ শরীর গরম রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, হলুদের কারকিউমিন উপাদান শরীরের প্রদাহ কমাতে কার্যকর, আর চিকেন শরীরকে দেয় পর্যাপ্ত প্রোটিন।

পকরণ

২০০ গ্রাম বোনলেস চিকেন, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১টি আদা কুচি, ৩ কোয়া রসুন কুচি, ১টি পেঁয়াজ কুচি,১টি গাজর কুচি,১ কাপ পালং শাক ,৪ কাপ চিকেন স্টক, আধা চা চামচ গোলমরিচ,সামান্য অলিভ অয়েল, লেবুর রস, স্বাদমতো নুন।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ, আদা ও রসুন ভেজে নিন। এরপর হলুদ ও গোলমরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চিকেন যোগ করুন। চিকেন হালকা সেদ্ধ হয়ে এলে গাজর ও চিকেন স্টক মিশিয়ে ১৫ মিনিট ফুটতে দিন। শেষে পালং শাক দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। পরিবেশনের আগে লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

কম ক্যালোরি অথচ পুষ্টিগুণে ভরপুর এই টারমেরিক চিকেন স্যুপ ওয়ার্কআউটের পর মিল হিসেবেও দারুণ উপযোগী। এতে থাকা প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার প্রবণতাও কমে। এই স্যুপ শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ক্লান্তি দূর করতেও সাহায্য করে। এই স্যুপে হলুদের সঙ্গে গোলমরিচ ব্যবহার করলে শরীরে কারকিউমিনের শোষন বাড়ে, ফলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপকার আরও বেশি পাওয়া যায়। আদা ও রসুনও হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। প্রোটিন আর পুষ্টিগুণে ভরপুর এই টারমেরিক চিকেন স্যুপ ওজন নিয়ন্ত্রণে রাখতে যেমন সাহায্য করে, তেমনই শরীরকে রাখে সুস্থ ও সতেজ।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান