বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই ধাক্কা শেয়ার বাজারে। বিপুল ক্ষতির মুখে পড়লেন বিনিয়োগকারীরা। আজ, সোমবার সপ্তাহের শুরুতেই রেড জোনে চলে যায় ভারতের শেয়ার বাজার। যার ফলে ফের অস্বস্তিতে পড়েন বিনিয়োগকারীরা। বিশ্ববাজারে অনিশ্চয়তা, অপরিশোধিত তেলের দাম চড়া এবং মার্কিন ব্যাঙ্কে সুদের হার বাড়ার আশঙ্কার জেরে আজ, সোমবার চাপের মুখে পড়েছে ভারতীয় শেয়ার বাজার। দিনের শুরুতেই সেনসেক্স ২৫০ পয়েন্টের বেশি পড়ে যায়। এই মুহূর্তে সেনসেক্স দাঁড়িয়ে রয়েছে ৭৬,২২২.৮৬-তে। অন্যদিকে নিফটি ৮০ পয়েন্টের বেশি পড়ে নেমে যায় ২৩ হজার ৯০০-এর নিচে। এই নিয়ে পরপর তিনটি সপ্তাহের শুরুতে ধাক্কা খেতে দেখা গেল শেয়ার বাজারকে।

গত সপ্তাহেও বাজারের পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক ছিল না। গত শুক্রবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও গোটা সপ্তাহের হিসেবে নিফটি প্রায় ১.১৫ শতাংশ এবং সেনসেক্স প্রায় ১ শতাংশ পড়েছিল। এর ফলে টানা চার সপ্তাহ পতনের মুখে পড়েছে দুই প্রধান সূচক। এদিন দিনের শুরুতে লেনদেনে বাজারের সামগ্রিক অবস্থান ছিল মিশ্র প্রকৃতির। প্রায় ১,৫১৯টি স্টকের দর বেড়ে লেনদেন শুরু হয়েছিল। যেখানে ১,২২৪টি স্টকের দর কমেছে। এছাড়া ২৬১টি স্টকের অপরিবর্তিত দরে লেনদেন শুরু করে। এদিন মূলত আইটি কোম্পানির স্টকগুলির উপর চাপ পড়েছিল। বেশ কয়েকটি বড় আইটি কোম্পানির শেয়ারের পতনই সোমবারের বাজারকে রেড জোনে পাঠিয়ে দিয়েছে। তবে বিনিয়োগকারীরা আশা করছে এদিন যত সময় পার হবে পরিস্থিতি উন্নতির দিকে যাবে।

আরও পডুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

তবে শুধুই আইটি স্টক নয়। অপরিশোধিত তেলের দামের অস্বাভাবিক বৃদ্ধি ও আমেরিকা-ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শেয়ার মার্কেটকে অস্থির করল সোম সকালে। ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৯৭ মার্কিন ডলারের উপরে লেনদেন হচ্ছে। অপরিশোধিত তেলের এই দর বিনিয়োগকারীদের উপর চাপ সৃষ্টি করেছে। যার সরাসরি প্রভাব বাজারে পড়ল।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের