দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী বছরই হবে ক্রিকেট বিশ্বকাপ। মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশ্বের বিভিন্ন ক্রিকেট দল। বিশ্বকাপের এখনও বেশ কিছুটা সময় বাকি থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একদিকে চলছে টেস্ট ক্রিকেট এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে একের পর এক ওয়ানডে সিরিজও খেলছে দলগুলি। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খারাপ ফর্মের কারণে দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠলেও মার্নাস লাবুশেনের উপরই আস্থা রাখল অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তবে ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর টেস্ট দলে তাঁর অন্তর্ভুক্তি নতুন করে চর্চা তৈরি করেছে।    

আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর গকেবেরহা এবং কেপটাউনে ১৮ ও ১৭ অক্টোবর হবে বাকি দুই টেস্ট। দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। লাবুশেনের সাম্প্রতিক ফর্ম অবশ্য খুব একটা স্বস্তিদায়ক নয়। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজে তিন ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৩৬ রান। দীর্ঘ সময় ধরে বড় রান না পাওয়ায় তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর সর্বশেষ টেস্ট সেঞ্চুরিটি  এসেছিল  ২০২৩ সালের জুনে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে তিনি অপরাজিত ১১১ রান করে অস্ট্রেলিয়াকে পরাজয়ের হাত রক্ষা করেন। এবার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, লাবুশেনের কাছ থেকে আরও রান প্রত্যাশা করলেও তাঁর দক্ষতার উপর এখনও আস্থা রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার টেস্ট দলে এবার নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কুপার কনোলি। পাশাপাশি দলে ফিরেছেন পেসার মাইকেল নেসার এবং বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেম্যান। চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি নেসার। তবে সময়মতো ফিট হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যোগ দেওয়ার বিষয়ে আশাবাদী অস্ট্রেলিয়া।

   

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং বো ওয়েবস্টার।

 

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল