ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ইরান-আমেরিকা সংঘাতের জেরে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আর সেই কারণেই ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। আজ, মঙ্গলবার দিনের শেষে ৫৬১ পয়েন্ট পড়ে ৭৭,০৫৪.৯৪-তে বন্ধ হয়েছে সেনসেক্স। নিফটি পড়েছে ১৫৮.৯৫ পয়েন্ট। যার ফলে দিনের শেষে ২৪,০৫২.০৫-তে বন্ধ হয়েছে নিফটিও। যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ, মঙ্গলবার শেয়ার মার্কেটের এই পতনের ফলে বিনিয়োগকারীদের প্রায় ৩ লক্ষ কোটি টাকা কর্পূরের মতো উবে যায়। ইরান-আমেরিকার যুদ্ধের মাঝেও গত সপ্তাহে শুক্রবার গ্রিন জোনে ছিল বাজার। মূলত আইটি স্টকগুলির জন্য গত সপ্তাহের শেষে বিনিয়োগকারীরা বেঁচে যান। গতকাল, সোমবারও ভাল পারফর্ম করেছিল ব্যাঙ্কিং সহ একাধিক সেক্টরের শেয়ার। তাই গতকালও ভারতীয় শেয়ার মার্কেট গ্রোথ জোনে ছিল। কিন্তু আজ, মঙ্গলবার সকাল থেকেই পতন হতে থাকে সেনসেক্স ও নিফটির। 

এদিন সকালে বাজার খোলার পরই সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি নেমে গিয়েছিস। নিফটিও ২৪,১০০-এর নিচে চলে আসে। মিড ও স্মল ক্যাপ শেয়ারেও বড় পতন হয়। বিশেষজ্ঞদের মতে, ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ট্রাম্পের কর বসানোর ঘোষণায় বিশ্বে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। 

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাজার বিশেষজ্ঞদের মতে, ইরান-আমেরিকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামাই আগামী কয়েকটি সেশনে ভারতীয় শেয়ার বাজারের গতিপথ নির্ধারণ করতে পারে। পরিস্থিতি আরও জটিল হলে বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এদিন শেয়ার মার্কেট রেড জোনে থাকার মূল কারণ বেশ কিছু ব্য়াঙ্কিং স্টকে পতন। আজ, বিরাট পতন হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মহিন্দ্রা ব্য়াঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের স্টকে। এইচসিএল টেকনোলজি ও মাহিন্দ্রা-মাহিন্দ্রার স্টকও এদিন ঝাড় খেয়েছে। তাই বেহাল সেনসেক্স ও নিফটি। ভারতীয় শেয়ার বাজারের ধাক্কার জেরে আরও দুর্বল হয়েছে টাকার দাম। এদিন ভারতীয় মুদ্রার নাম ৫৪ পয়সা কমে ডলারের নিরিখে ৯৬.২২ রুপি দাঁড়িয়েছে।

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে