অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ১২৫ দিনের কাজ, কৃষি ও গ্রামীণ উন্নয়ন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠক করেন দু’জন। 

মুখ্যমন্ত্রী জানান, বাংলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রম এবং প্রায় ৮০ লক্ষ মহিলাকে বিভিন্ন কর্মসূচির আওতায় আনার বিষয়েও কথা হয়েছে। কৃষি ক্ষেত্রে দার্জিলিং, পুরুলিয়া ও ঝাড়গ্রামের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জন্য প্রথম পর্যায়ে ১ লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জন্য বরাদ্দ হয়েছে ১ হাজার কোটি টাকা। এই অর্থে প্রায় ২,৪০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ হবে। উদ্যানপালন, ফুলচাষ, পানচাষ-সহ বিভিন্ন কৃষি প্রকল্পে জোর দেওয়া হবে বলেও জানান তিনি। প্রান্তিক মানুষের আয় বাড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, রাজ্যে ১২৫ দিনের কর্মসূচির জন্য ২ কোটি ৫৬ লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

অন্যদিকে, বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আগের সরকারের আমলে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের অভাব ছিল। সেই কারণে বহু প্রকল্পের কাজ এগোয়নি। বর্তমান সরকার মানুষের উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শিবরাজ সিং চৌহান জানান, পশ্চিমবঙ্গের উন্নয়নে কেন্দ্র সবরকম সহযোগিতা করবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হবে। আবাস যোজনার সুবিধা যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছয়, তার জন্য প্রথম পর্যায়ে ১ লক্ষ বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতেও রাজ্যের উন্নয়নে কেন্দ্র-রাজ্যের সমন্বয় বজায় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড