সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মের বাজারে এখন ঝিঙে, লাউসহ নানা জলীয় সবজির ছড়াছড়ি। সহজপাচ্য ও শরীর ঠান্ডা রাখার জন্য এসব সবজি হেঁশেলে নিয়মিত জায়গা করে নেয়। কিন্তু প্রতিদিন একই ধরনের ঝিঙে তরকারি খেতে খেতে অনেকেরই অরুচি ধরে যায়। সেই একঘেয়েমি কাটাতে এবার বানিয়ে নিতে পারেন একদম ভিন্ন স্বাদের সর্ষে-পোস্ত-নারকেল পুরভরা ঝিঙে ভাজা। বাইরে খাস্তা, ভিতরে মশলাদার পুর,গরম ভাতে পরিবেশন করলে প্রশংসা পেতেই হবে।

উপকরণ: ২টি বড় ঝিঙে, ১ চা চামচ সর্ষে, ১ চা চামচ পোস্ত, ২ চা চামচ নারকেল কুড়োনো, ১ টেবিল চামচ সর্ষের তেল, ৪টি কাঁচালঙ্কা, স্বাদমতো নুন।

আরও পড়ুন:গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

প্রণালী: ঝিঙের খোসা ছাড়িয়ে দু’প্রান্ত থেকে অল্প অংশ কেটে বাদ দিয়ে ভাল করে ধুয়ে নিন। তার পর সিলিন্ডারের আকারে ছোট ছোট করে কেটে নিন। ভিতর থেকে শাঁসটুকু বার করে নিন চামচ দিয়ে। অন্য দিকে সর্ষে, পোস্ত, নারকেল এবং কাঁচালঙ্কা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে তাতে স্বাদমতো নুন মিশিয়ে পুর বানিয়ে নিন। ঝিঙের টুকরোগুলির ভিতরে সেই পুরগুলি ভরে ফেলুন।এবার ফ্রাইয়িং প্যানে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। তেল ফুটতে শুরু করলেই আঁচ বন্ধ করে দিন। এ বার সেই প্যানে ঝিঙেগুলি খাড়া করে বসিয়ে দিতে হবে। তার পর গ্যাস জ্বালিয়ে দিন আবার। দু’মিনিট বেশি আঁচে রেখে রান্না হতে দিন। তার পর প্যানে ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে দিন। অন্তত ১০ মিনিট পর ঝিঙের টুকরোগুলি উল্টে দিতে হবে। যাতে পুরের অন্য দিকটিও ভাজা হয়ে যায়। এ ভাবে আরও মিনিট দশেক রান্না হতে দিন। প্রস্তুত হয়ে গেল পুরভরা ঝিঙে ভাজা। গরম ধোঁয়া ওঠা ভাতে এই পুরভরা ঝিঙে ভাজা পরিবেশন করুন। সর্ষে, পোস্ত আর নারকেলের মিশ্রণে তৈরি এই পদ গ্রীষ্মের সাধারণ ঝিঙেকে এক নতুন স্বাদে রূপ দেবে।

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

কলকাতায় শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা