বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পেস্তা লওজ। নাম শুনলেই জিভে জল এসে যায় মিষ্টিপ্রেমীদের। নামী মিষ্টির দোকানে পেস্তা লওজের (Pista Lauj) দাম আকাশছোঁয়া। প্রতি কেজির দাম ৫ হাজার টাকার কাছাকাছি। ফলে স্বাদ হলেও অনেকের সাধ্যে কুলোয় না চেখে দেখার। তবে তার জন্য হা-হুতাশ করার কিছু নেই। সামান্য কিছু কৌশল জানা থাকলে এই রাজকীয় মিষ্টি অবলীলাক্রমে বানিয়ে ফেলা যায় নিজের রান্নাঘরেই। উৎসবের মরসুমে অতিথি আপ্যায়ন কিংবা প্রিয়জনদের মুখ মিষ্টি করতে রইল পেস্তা লওজের রেসিপি।

উপকরণ

২ কাপ খোসা ছাড়ানো পেস্তা, ১ কাপ ফুল-ফ্যাট দুধ, ১ কাপ চিনি, ৩ টেবিল চামচ দেশি ঘি, আধা চা-চামচ এলাচ গুঁড়ো, কেশর (ঐচ্ছিক), রুপোর ভরক (ঐচ্ছিক)। 

পদ্ধতি

প্রথমে পেস্তা ৩০ থেকে ৪৫ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে সামান্য দুধ দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। একটি নন-স্টিক কড়াইয়ে দেশি ঘি গরম করে তাতে পেস্তার পেস্ট দিন। মাঝারি আঁচে কয়েক মিনিট নাড়তে থাকুন। এবার দুধ ও চিনি যোগ করে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে আসতে শুরু করে। চাইলে এই সময় কেশর ও এলাচ গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। মিশ্রণটি ঘন হয়ে এলে ঘি মাখানো একটি ট্রে বা থালায় ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। ওপরে রুপোর ভরক লাগিয়ে কুচোনো পিস্তা ছড়িয়ে দিন। সম্পূর্ণ ঠান্ডা হলে ১ থেকে ২ ঘণ্টা সময় রেখে দিন।

এরপর পছন্দমতো ডায়মন্ড বা চৌকো আকারে কেটে পরিবেশন করুন। পরিবেশনের আগে কয়েক ঘণ্টা ফ্রিজে রাখলে মিষ্টির টেক্সচার আরও সুস্বাদু হয়।বাজারের দামি মিষ্টির বদলে এবার বাড়িতেই তৈরি করুন সুস্বাদু পেস্তা লওজ। অল্প পরিশ্রমে তৈরি এই রাজকীয় মিষ্টি উৎসবের আনন্দকে আরও মধুর করে তুলবে।

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?