জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: দল আলাদা হতে পারে, কিন্তু কুর্সিতে থাকা শাসকের স্বর একই। মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকাকালীন পশ্চিমবাংলায় ধর্ষণের ঘটনাকে ‘ছোট্ট’ বিষয় বলে প্রায়শই ফু‍ৎকারে উড়িয়ে দিতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জামুইতে এক তরুণীকে সঙ্গীর মোটরবাইক থেকে নামিয়ে যৌন হেনস্থার ঘটনাকে ‘ছোট ঘটনা’ আখ্যা দিয়েছেন মন্ত্রী শ্রবণ কুমার ও সংযুক্ত জনতা দলের (জেডিইউ) রাজ্য সভাপতি উমেশ কুশায়াহা। আর শাসক শিবিরের দুই নেতার মন্তব্য সাধারণ মানুষের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েছে।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধে সাতটা নাগাদ কোচিং ক্লাস সেরে সঙ্গীর সঙ্গে বাড়ি ফিরছিল এক তরুণী। জামুই-লখিসরাই সড়কের উপরেই তাদের গতিরোধ করে বেশ কয়েকজন যুবক। তার পর পুরুষ সঙ্গীকে আটকে রেখে তরুণীর যৌন হেনস্থার চেষ্টা চালায়। কোনওক্রমে গণধর্ষণের হাত থেকে রক্ষে পান ওই তরুণী। ওই ভয়াবহ ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার মুখে ঘুম ভেঙেছে জামুই পুলিশের। ভাইরাল ভিডিও দেখে তরুণীকে যৌন হেনস্থায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে। জামুইয়ের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবরা। লালু-পুত্র তেজস্বীর অভিযোগ বিহারে ‘জঙ্গল রাজ’ চলছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা লজ্জিত, কিন্তু সরকারের কোনও লজ্জা বা সঙ্কোচ নেই। বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী যখন নীতীশ কুমারের অধীনে উপমুখ্যমন্ত্রী ছিলেন, তখন বলতেন যে, মেয়েরা রাতে অবাধে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বাস্তবতা হল, দিন হোক কিংবা রাত-বিহারে মেয়েরা নিরাপদ নয়।’

তেজস্বীর সেই অভিযোগ খণ্ডন করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনাকে ‘নিছকই ছোট্ট’ ঘটনা বলে আখ্যা দিয়েছেন মন্ত্রী শ্রবণ কুমার। তাঁর কথায়, ‘এটা অস্বীকার করা যায় না যে ছোটখাটো ঘটনা ঘটে। পৃথিবীতে অপরাধ তো আর শেষ হয়ে যায়নি।’

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ