বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ২৪ সেপ্টেম্বর এক নয়া কীর্তি গড়তে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিতে চলেছেন। এর আগে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিয়েছেন তারেকের বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়া।

সোমবারই (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় যোগ দিতে পাঁচ দিনের সফরে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন ঘন্টার জন্য তুরস্কের রাজধানী ইস্তান্বুলে যাত্রা বিরতি নেবেন। তার পরে ফের উড়ান দেবেন নিউইয়র্কের পথে। আগামিকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পা রাখবেন মার্কিন মুলুকে।ব আমেরিকায় পৌঁছে প্রথম দিন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন। পরে রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে সামিল হবেন। এছাড়া অধিবেশনের এক ফাঁকে পাকিস্তান, ভূটান, থাইল্যান্ড, হাইতি ও ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন।

২৪ সেপ্টম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দেবেন তারেক। আর ওই দিনই এক নয়া কীর্তি গড়বেন তিনি। একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দেওয়ার রেকর্ল গড়বেন। তারেকের প্রয়াত পিতা তথা বাংলাদেশের প্রাক্তন স্বৈরশাসক জিয়াউর রহমান ১৯৮০ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিয়েছিলেন। তার ১৩ বছর বাদে ১৯৯৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিয়েছিলেন তারেকের মা প্রয়াত খালেদা জিয়া।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য