পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুষ নিলেই কাউকে রেয়াত নয়। এই নীতিতেই চলছে রাজ্য সরকার। কড়া নজরদারি চলছে সব আধিকারিকদের উপর। তারপরেও ঘুষ নেওয়ার সাহস দেখাচ্ছেন অনেকে। তাতেই কড়া অ্যান্টি করাপশন দফতর বা দুর্নীতি দমন শাখা। হাতেনাতে ধরছেন আধিকারিকদের। এবার পাসপোর্ট পাইয়ে দেওয়ার বদলে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার দুই সিভিক ভলান্টিয়ার। আজ, সোমবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটার ডিআইবি কার্যালয়ে। এক ব্যক্তির থেকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার নাম করে ১০,০০০ টাকা ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে ধরা পড়েছে ওই দুই সিভিক ভলান্টিয়ার। তাঁদের নাম বন্ধন দেবনাথ ও রাজু কীর্তনীয়া।

আরও পডুন: মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

পাসপোর্ট বানাতে কোনও বাড়তি অর্থ দিতে হয় না। এমনই নিয়ম কেন্দ্রীয় সরকারের। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে একাধিক নিয়মকানুন, পদ্ধতি রয়েছে। নদিয়ার হরিণঘাটা এলাকায় এক ব্যক্তির পাসপোর্টের দরকার ছিল। সেজন্য তিনি ডিআইবি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানেই তাঁকে জানানো হয়েছিল পাসপোর্ট তৈরি করে দেওয়া হবে তবে তার বিনিময়ে ১০ হাজার টাকা ঘুষ দিতে হবে। পাসপোর্ট আগে পাওয়ার জন্য সেই টাকা দিতে রাজিও হয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু পুরো বিষয়টি অ্যান্টি করাপশন দফতরের কর্মীদের কানে পৌঁছে যায়। ওই দুই সিভিককে পাকড়াও করার জন্য ওঁত পেতেছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। আজ, সোমবার ওই ব্যক্তি পাসপোর্টের জন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে গিয়েছিলেন। সে সময়ে হরিণঘাটা ডিআইবি কার্যালয়ে হানা দেয় অ্যান্টি করাপশন দফতরের আধিকারিকরাও। হাতেনাতে পাকড়াও করা হয় বন্ধন দেবনাথ ও রাজু কীর্তনীয়া নামের ওই দুই সিভিক ভলান্টিয়ারকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাদের।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ