ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে ঠান্ডা কুলফির স্বাদই আলাদা। আর যদি সেই কুলফি ঘরেই তৈরি করা যায় ডাবের জল ও শাঁস দিয়ে, তাহলে তো কথাই নেই! ডাবের প্রাকৃতিক মিষ্টি স্বাদ ও সুগন্ধে তৈরি মালাই কুলফি শুধু সুস্বাদুই নয়, গরমেও এনে দেয় প্রশান্তি। রইল ডাবের শাঁস দিয়ে তৈরি তিন ভিন্ন স্বাদের মালাই কুলফির সহজ রেসিপি।

গরম বাড়তেই ঠান্ডা খাবারের প্রতি আকর্ষণও বেড়ে যায়। আইসক্রিমের পাশাপাশি কুলফিও অনেকের প্রিয়। তবে দোকান থেকে কেনার বদলে ঘরেই যদি স্বাস্থ্যকর ও সুস্বাদু কুলফি বানানো যায়, তাহলে মন্দ কী! ডাবের শাঁস ও ডাবের জল দিয়ে খুব সহজেই তৈরি করা যায় নানা স্বাদের মালাই কুলফি। ডাবের শাঁসের নিজস্ব স্বাদ ও মোলায়েম টেক্সচার কুলফির স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে। এর সঙ্গে চকোলেট, জাফরান বা পেস্তার মতো উপাদান মিশিয়ে তৈরি করা যায় একাধিক ভ্যারাইটি।

ক্লাসিক ডাব-মালাই কুলফি: প্রথমে এক লিটার দুধ উনুনে জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর তাতে চিনি ও সামান্য এলাচ গুঁড়ো মিশিয়ে আরও কয়েক মিনিট ফোটান। ডাবের শাঁসের কিছু অংশ বেটে এবং কিছু অংশ কুচি করে দুধের সঙ্গে মিশিয়ে দিন। উপরে পেস্তা ও বাদাম কুচি ছড়িয়ে কুলফির ছাঁচে ঢেলে ফ্রিজে রেখে দিন। কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যাবে ক্লাসিক ডাব-মালাই কুলফি।

চকো-কোকোনাট কুলফি: যাঁরা চকোলেট পছন্দ করেন, তাঁদের জন্য এই রেসিপি আদর্শ। দুধ ঘন করার সময় তাতে চিনি ও কোকো পাউডার অথবা গলানো চকোলেট মিশিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ডাবের শাঁসের ছোট ছোট টুকরো মিশিয়ে ছাঁচে ঢেলে ফ্রিজে রাখুন। চকোলেট ও ডাবের শাঁসের যুগলবন্দি এই কুলফিকে করে তুলবে আরও লোভনীয়।

ডাব-জাফরান পেস্তা কুলফি: রাজকীয় স্বাদের এই কুলফি তৈরির জন্য ঘন দুধে জাফরান ভেজানো জল ও চিনি মিশিয়ে কম আঁচে রান্না করুন। এরপর তাতে ডাবের শাঁস বাটা, পেস্তা, কাঠবাদাম ও আখরোট কুচি মিশিয়ে দিন। কুলফির ছাঁচে ঢেলে উপরে আরও কিছু পেস্তা ছড়িয়ে ৭-৮ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। জমে গেলেই প্রস্তুত সুগন্ধি ডাব-জাফরান পেস্তা কুলফি। এই গরমে পরিবারের জন্য বাড়িতেই তৈরি করে ফেলুন ডাবের শাঁসের এই তিন বিশেষ কুলফি। স্বাদে যেমন অনন্য, তেমনই অতিথি আপ্যায়নেও হতে পারে সেরা ডেজ়ার্ট।

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গুর আক্রমণ, ‘হটস্পট’ বেছে বেছে নজরদারি স্বাস্থ্য দফতরের

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা