পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর ছুটি মানেই শুধু ঠাকুর দেখা আর শহরের ভিড়ে ঘোরা নয়! হাতে যদি থাকে টানা কয়েকটা ছুটির দিন, তা হলে বেরিয়ে পড়তে পারেন একটু দূরের সফরে। একই যাত্রায় মিলবে ইতিহাসের ছোঁয়া, পাহাড়ের সবুজ, মন্দিরের স্থাপত্য, চিলিকার জলরাশি এবং শেষে সমুদ্রের নোনা হাওয়া। কলকাতা থেকে কটক হয়ে গোপালপুর পুজোর পাঁচ দিনের ছুটিতে এমন রোড ট্রিপেই বদলে যেতে পারে বেড়ানোর সংজ্ঞা।

দর্শনীয় স্থান  

সকাল-সকাল কলকাতা থেকে গাড়ি নিয়ে রওনা দিলে প্রথম দিনের গন্তব্য হতে পারে কটক। খড়্গপুর, বালেশ্বর এবং ভদ্রক হয়ে কটক পৌঁছতে দূরত্ব প্রায় ৪২০ কিলোমিটার। কটকে পৌঁছে ঘুরে দেখতে পারেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান ও মিউজিয়াম। প্রায় হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপত্যের পাশাপাশি চণ্ডী মন্দির এবং ওড়িশা স্টেট মিউজিয়ামও রাখা যেতে পারে সফরের তালিকায়। এর পর গাড়ি ছুটবে চিলিকার দিকে। কটক থেকে ভুবনেশ্বর ও খল্লিকোট হয়ে চিলিকা নজর মিনারে পৌঁছনো যায়। গোপালপুর থেকে ভুবনেশ্বর হয়ে কলকাতায় ফিরতে পারেন। পথে সময় থাকলে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির এবং উদয়গিরি-খণ্ডগিরি ঘুরে নেওয়া যায়। ভুবনেশ্বর থেকে কলকাতার দূরত্ব প্রায় ৪৪২ কিলোমিটার।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে সড়কপথে প্রথমে কটক, তার পর চিলিকা হয়ে গোপালপুর। কলকাতা থেকে কটক প্রায় ৪২০ কিলোমিটার এবং কলকাতা থেকে গোপালপুরের দূরত্ব প্রায় ৬১১ কিলোমিটার। কটক শহরে বিভিন্ন ধরনের হোটেলের ব্যবস্থা রয়েছে। গোপালপুরে সৈকতের কাছাকাছি একাধিক থাকার জায়গা পাওয়া যায়। এ ছাড়াও ওড়িশা সরকারের পান্থনিবাসে থাকার বিকল্প রয়েছে।

বিশেষ দুর্গাপূজা

কটকের দুর্গাপুজো তার চোখধাঁধানো চণ্ডীমেধ এবং অভিজাত স্বর্ণালঙ্কারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত।

বালু বাজার

শহরের সবচেয়ে পুরনো প্যান্ডেল (৫০০ বছরেরও বেশি আগে সন্ত চৈতন্য মহাপ্রভু দ্বারা শুরু করা), যা তার বিশাল ৩০-ফুট রুপোর পটভূমি এবং বিশুদ্ধ জৈব রংয়ে আঁকা ঐতিহ্যবাহী মাটির প্রতিমার জন্য পরিচিত ।

চৌধুরী বাজার

১৯৫৬ সালে চণ্ডী মেধা আন্দোলনের পথপ্রদর্শক ছিলেন এবং জমকালো সোনার তারের কাজের মুকুট ও অলঙ্কার প্রবর্তন করেন।

খান নগর

৪০০ কেজিরও বেশি খাঁটি রুপোর কাজ, একটি ৩ কেজি ওজনের সোনার মুকুট এবং সৃজনশীল ও সমসাময়িক প্রবেশদ্বারের নকশার সমন্বয়ে এটি একটি প্রধান দর্শক-আকর্ষণকারী স্থান।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল