জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বা ভাপা তো প্রায়ই হয়। তবে কম মশলায় তৈরি চিংড়ি মাছের এই পদ একবার খেলে তার স্বাদ সহজে ভোলা যায় না। চিংড়ির স্বাদ ও সর্ষের তেলের সুবাসে এই পদ গরম ভাতের সঙ্গে হয়ে ওঠে একেবারে অনবদ্য।

উপকরণ

৫০০ গ্রাম মাঝারি আকারের চিংড়ি মাছ, ২টি আলু, ১টি টমেটো, ১ চা-চামচ আদা বাটা, ১ চা-চামচ হলুদ গুঁড়ো, ১ চা-চামচ লাল লঙ্কার গুঁড়ো, আধ চা-চামচ জিরে গুঁড়ো, কালোজিরে আধ চা-চামচ, ৪-৫টি কাঁচালঙ্কা, সর্ষের তেল, স্বাদমতো নুন ও সামান্য চিনি।

প্রদ্ধতি

প্রথমে চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়িগুলি হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে আলুও হালকা সোনালি করে ভেজে নিন। এরপর কড়াইয়ে প্রয়োজনে সামান্য তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিন। টমেটো ও আদা বাটা দিয়ে কষিয়ে নিন। তারপর হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এবং সামান্য চিনি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর পরিমাণমতো গরম জল ঢেলে ফুটতে দিন। আলু প্রায় সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা চিংড়ি এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। বেশি সময় রান্না করবেন না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে। রান্না শেষে উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।  

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের