দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মরশুমে নতুন বাইক বা স্কুটার কেনার পরিকল্পনা থাকলে Flipkart-এর Big Billion Days Sale হতে পারে নজরকাড়া সুযোগ। এই সেলে একাধিক বাইক, স্কুটার এবং মোপেডে মিলছে আকর্ষণীয় অফার।

TVS XL100

সেলের অন্যতম আকর্ষণ TVS XL100 মোপেড। এর দাম ৩৯,৪৯৯ টাকা হলেও অফার ও ব্যাঙ্ক সুবিধা মিলিয়ে প্রায় ৫,৩০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যেতে পারে। তালিকায় এর অফার প্রাইস দেখানো হয়েছে ৩৪,১৭২ টাকা।

Hero HF Deluxe

কম বাজেটের ক্রেতাদের জন্য Hero HF Deluxe-ও রয়েছে অফারের তালিকায়। এর দাম ৫৯,৪৭৭ টাকা থেকে কমে অফার প্রাইস ৫৩,৯৭৭ টাকা দেখানো হয়েছে। ব্যাঙ্ক অফার ব্যবহার করলে প্রায় ৫,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ রয়েছে।

TVS Sport

মাইলেজ-কেন্দ্রিক ক্রেতাদের পছন্দের TVS Sport-এর দাম ৬২,৩৫০ টাকা। সেলে ব্যাঙ্ক অফার মিলিয়ে প্রায় ৬,৯১৭ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যেতে পারে। অফার প্রাইস দেখানো হয়েছে ৫৫,৪০০ টাকা।

Hero Splendor

জনপ্রিয় Hero Splendor-ও রয়েছে এই সেলের তালিকায়। মডেলটির মূল দাম ৭৯,০৪৯ টাকা হলেও অফার প্রাইস ৭১,৭৪৪ টাকা। অর্থাৎ ব্যাঙ্ক অফারসহ প্রায় ৭,২০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ রয়েছে।

TVS Jupiter

স্কুটারপ্রেমীদের জন্য TVS Jupiter-এ মিলছে বিশেষ অফার। এর মূল দাম ৭৬,৩৩২ টাকা। ব্যাঙ্ক কার্ডের সুবিধা ব্যবহার করলে প্রায় ৭,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। সেলের অফার প্রাইস ৬৯,৩০০ টাকা।

Hero Pleasure+ এবং Destini

Hero Pleasure+ স্কুটারের দাম ৭৩,৩৮০ টাকা। ব্যাঙ্ক ক্রেডিট কার্ড অফার ব্যবহার করলে প্রায় ৮,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব এবং অফার প্রাইস ৬৪,৮৮৫ টাকা। অন্যদিকে Hero Destini-এর দাম ৭৬,৭০০ টাকা হলেও ব্যাঙ্ক অফারে ১০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ রয়েছে। অফার প্রাইস ৬৬,০৭২ টাকা।

Bajaj Pulsar 125

যাঁরা একটু বেশি পাওয়ারের বাইক খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে Bajaj Pulsar 125। এর দাম ৯০,৪৯৪ টাকা হলেও ব্যাঙ্ক অফারের মাধ্যমে প্রায় ৮,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যেতে পারে। অফার প্রাইস দেখানো হয়েছে ৮২,৪৯৪ টাকা।

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা