পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবী দুর্গার আরাধনার সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মিলিয়ে এবার বিশেষ বার্তা দিতে চলেছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব। ৭৬ বছরে পা দেওয়া এই ক্লাবের দুর্গাপুজোর এবারের থিম ‘বন্দেমাতরম’। স্বাধীনতার জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন, তাঁদের স্মরণ করার পাশাপাশি জাতীয় গান ‘বন্দেমাতরম’-এর সার্ধশতবর্ষ উদযাপনও করা হচ্ছে এই পুজোর মাধ্যমে। মণ্ডপজুড়ে ফুটে উঠবে স্বাধীনতা সংগ্রামীদের অবয়ব, থাকবে ইতিহাসের নানা অজানা তথ্যও।

কালনার দুই শিল্পী প্রায় দেড় মাস ধরে এই থিমের কাজ করছেন। নেতাজী সুভাষচন্দ্র বসু থেকে শ্রীঅরবিন্দ, ক্ষুদিরাম বসু থেকে সরোজিনী নাইডু, প্রীতিলতা ওয়াদ্দেদার—দেশমাতৃকার জন্য যাঁরা ‘বন্দেমাতরম’কে কণ্ঠে নিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদের অবয়ব তুলে ধরা হচ্ছে মণ্ডপসজ্জায়।থিমের পাশাপাশি প্রতিমাতেও থাকছে বিশেষত্ব। সাবেকি প্রতিমার মধ্যে ফুটিয়ে তোলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’-এ বর্ণিত দুর্গার ভাবনা। অর্থাৎ পুজোমণ্ডপে দেবী আরাধনার সঙ্গে সাহিত্য ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে একসূত্রে বাঁধার চেষ্টা করেছেন উদ্যোক্তারা।

আজাদ হিন্দ ক্লাবের এই বছরের ভাবনায় সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বিশেষ জায়গা পেয়েছেন। কারণ ক্লাবের পাশেই রয়েছে চুঁচুড়ার জোড়াঘাটের সেই বাড়ি, যা ‘বন্দেমাতরম ভবন’ নামে পরিচিত। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বঙ্কিমচন্দ্র এখানে থাকার সময় ‘আনন্দমঠ’-এর সঙ্গে সম্পর্কিত ‘বন্দেমাতরম’ সৃষ্টির ইতিহাসও এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বলে মনে করা হয়।মণ্ডপে শুধু মূর্তি বা সাজসজ্জা নয়, দর্শকদের জন্য থাকছে তথ্যচিত্রের আয়োজনও। বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত কিছু সামগ্রী, তাঁর লেখা চিঠি এবং বেশ কিছু দুষ্প্রাপ্য বঙ্কিম-স্মৃতি দর্শকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ফলে পুজোমণ্ডপে গিয়ে শুধু প্রতিমা দর্শন নয়, বাংলার সাহিত্য ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসও জানার সুযোগ মিলবে। ‘বন্দেমাতরম’-এর সার্ধশতবর্ষ উদযাপনের আবহে আজাদ হিন্দ ক্লাবের এই উদ্যোগ তাই নিছক থিম পুজো নয়। স্বাধীনতার ইতিহাস, দেশপ্রেম, বঙ্কিমচন্দ্রের সাহিত্য এবং দুর্গার আরাধনাকে একসঙ্গে তুলে ধরে নতুন প্রজন্মের কাছে ইতিহাসের বার্তা পৌঁছে দেওয়াই উদ্যোক্তাদের লক্ষ্য।

পুজোয় ভক্তি ও ভ্রমণ একসাথে! ঘুরে আসুন মা দুর্গার সঙ্গে সম্পর্কিত ৬ মন্দির

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর