ভারতীয় বাজারে ফিরছে Vivo-র জনপ্রিয় S সিরিজ, থাকবে 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা  

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ বিরতির পর আগামী মাসেই লঞ্চ হচ্ছে Vivo S2 5G স্মার্টফোন। সংস্থার তরফে  আনুষ্ঠানিকভাবে  Vivo S2 এর টিজার প্রকাশ করা হয়েছে। টিজারে স্মার্টফোনটির ডিজাইনের প্রথম ঝলক দেখা গিয়েছে। যদিও এখনও লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী ৬ অগস্ট ভারতে এই  ফোনটি আত্মপ্রকাশ করতে পারে। এই ফোনে  রয়েছে একটি পিল-আকৃতির অনুভূমিক ক্যামেরা মডিউল, যেখানে দুটি বড় ক্যামেরা রিং এবং একটি আলাদা বৃত্তাকার লাইট রিং রয়েছে।

স্পেসিফিকেশনের দিক থেকে, ভিভো এস2 ফোনে 6.59-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং কার্ভড স্ক্রিন থাকবে। এই ফোনে MediaTek Dimensity 7360 চিপসেট ব্যবহার করা হতে পারে এবং এতে 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এছাড়া, ডিভাইসে 7000mAh-এর ব্যাটারি থাকার কথাও শোনা যাচ্ছে। ফটোগ্রাফির জন্য, এই ফোনে OIS সহ 50 মেগাপিক্সেলের Sony প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে। ফোনের সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। ডিভাইসটি 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ মডেলে আসতে পারে। তবে ভিভো এখন পর্যন্ত দাম নিশ্চিত করেনি, তবে কিছু রিপোর্ট থেকে আভাস মিলেছে, মডেলের দাম প্রায় 43 হাজার টাকা থেকে শুরু হতে পারে।

এই ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 5 অথবা MediaTek Dimensity 7360 প্রসেসর ব্যবহারের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদিও সংস্থার তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। Vivo S2 দুটি ভ্যারিয়েন্টে আসতে পারে 8GB + 128GB এবং 8GB + 256GB । Amazon সাইটে লাইভ পেজে নতুন ভিভো এস2 ফোনটি সিল্ক হোয়াইট কালার অপশনে দেখা গিয়েছে।২০১৯ সালে Vivo S1 লঞ্চের পর ভারতে S সিরিজ আর দেখা যায়নি। প্রায় ছয় বছর পর Vivo S2 এর হাত ধরে এই সিরিজের প্রত্যাবর্তন হতে চলেছে। ফলে প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হতে পারে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay