দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যকর, সুস্বাদু এবং সহজপাচ্য খাবার হিসেবে ডালিয়ার খিচুড়ি বেশ জনপ্রিয়। ডালিয়া,মুগ ডাল এবং সবজির সংমিশ্রণে তৈরি এই পদটি যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনই পেটও দীর্ঘক্ষণ ভরা রাখে। শিশু থেকে বয়স্ক-সকলের জন্যই এটি একটি আদর্শ খাবার। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণ বা স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা ব্যক্তিদের কাছে এই ডালিয়া খিচুড়ি সাধারণ খিচুড়ির আদর্শ বিকল্প।

উপকরণ

১ কাপ ডালিয়া (ভাঙা গম), আধা কাপ মুগ ডাল, ১টি গাজর কুচি, আধা কাপ কড়াইশুঁটি, ১টি আলু ছোট করে কাটা (ঐচ্ছিক), ১টি টমেটো কুচি, ১ চা চামচ আদা বাটা, ২টি কাঁচালঙ্কা চেরা, আধা চা চামচ জিরে, এক চিমটি হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, ২ টেবিল চামচ ঘি বা সাদা তেল, ৪ কাপ জল।

প্রদ্ধতি

প্রথমে ডালিয়া এবং মুগ ডাল আলাদা করে হালকা শুকনো ভেজে ধুয়ে নিন। প্রেসার কুকার বা পাত্রে ঘি বা তেল গরম করে জিরে ফোড়ন দিন। এরপর আদা বাটা, টমেটো, কাঁচালঙ্কা এবং সবজি দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। ডালিয়া ও মুগ ডাল দিয়ে ভালভাবে মিশিয়ে হলুদ, লবণ এবং পরিমাণমতো জল দিন। প্রেসার কুকারে ৩ থেকে ৪টি সিটি বা পাত্রে ডালিয়া ও ডাল নরম হওয়া পর্যন্ত রান্না করুন। প্রয়োজন হলে শেষে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন। গরম গরম ডালিয়া খিচুড়ি দই, পাপড়, আচার বা সামান্য ঘি দিয়ে পরিবেশন করুন। দুপুরের খাবার কিংবা হালকা রাতের ডিনার যে কোনও সময়ের জন্য এটি হতে পারে পুষ্টিকর ও সুস্বাদু একটি সম্পূর্ণ খাবার।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের