পঞ্চাশে পৌঁছেও সুস্থ থাকতে চান? বয়স অনুযায়ী প্লেটে রাখুন এই খাবারগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়সের কাটা যত এগোয়, বদলাতে থাকে শরীরও। কুড়িতে যে খাবার দিব্যি হজম হয়ে যেত, চল্লিশে এসে সেটিই হয়তো শরীরের জন্য একই রকম উপযোগী নয়। আবার পঞ্চাশে পৌঁছেই খাবার কমিয়ে দেওয়াই সমাধান নয়। আসল বিষয় হল, বয়সের সঙ্গে বদলে যাওয়া পেশি, হাড়, হরমোন, শারীরিক পরিশ্রম এবং জীবনযাত্রার কথা মাথায় রেখে খাবারের ধরন ঠিক করা।

কুড়ির কোঠায় কী খাবেন?

এই সময় থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভাস তৈরি করা জরুরি। বিশেষ করে ঋতুস্রাব হয় এমন মহিলাদের শরীরে আয়রনের ঘাটতি হতে পারে। ডাল, শিম, পালং বা অন্যান্য সবুজ শাক, তিল, বাদাম-বীজ এবং আমিষভোজীদের ক্ষেত্রে ডিম, মাছ ও মাংস আয়রনের উৎস হতে পারে। উদ্ভিজ্জ উৎস থেকে আয়রন পেতে খাবারের সঙ্গে আমলকী, পেয়ারা, লেবু বা টমেটোর মতো ভিটামিন C-সমৃদ্ধ খাবার রাখলে আয়রন শোষণে সাহায্য করতে পারে।

ত্রিশে বদল আনুন প্লেটে

চাকরি, পরিবার এবং ব্যস্ত রুটিনের চাপে এই বয়সে খাবারের সময় অনিয়মিত হয়ে যায় অনেকেরই। বাইরে খাওয়া বাড়ে, কমে শরীরচর্চা। তাই কুড়ির অভ্যেস না রেখে নিজের দৈনিক পরিশ্রম অনুযায়ী খাবারের পরিমাণ ঠিক করা প্রয়োজন। সক্রিয় ব্যক্তির প্রয়োজন আর সারাদিন বসে কাজ করা ব্যক্তির প্রয়োজন এক নয়।

চল্লিশে প্রোটিন ও ব্যায়ামে নজর

এই বয়সে পেশির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। তাই পর্যাপ্ত প্রোটিনের পাশাপাশি শক্তিবর্ধক ব্যায়াম গুরুত্বপূর্ণ। মহিলাদের ক্ষেত্রে পেরিমেনোপজের সময় হরমোনের পরিবর্তন ক্ষুধা, ওজন এবং শরীরে চর্বি জমার ধরনেও প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে হাড়ের যত্ন নেওয়াও জরুরি।

পঞ্চাশে হাড়-পেশির যত্ন

পঞ্চাশের পর ক্যালসিয়াম ও ভিটামিন D-এর দিকে বাড়তি নজর দেওয়া দরকার। বিশেষ করে মেনোপজের কাছাকাছি বা পরবর্তী সময়ে মহিলাদের হাড়ের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত পুষ্টি এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ এই তিনটিই হতে পারে সুস্থ থাকার ভিত্তি।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক