পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টি স্বাদ, অসাধারণ সুগন্ধ আর কাজু কিশমিশের সমৃদ্ধতায় ভরপুর বাসন্তী পোলাও বাঙালির অন্যতম জনপ্রিয় পদ। দুর্গাপুজো, পয়লা বৈশাখ, অন্নপ্রাশন কিংবা পারিবারিক বিশেষ অনুষ্ঠানে এই পোলাও প্রায় অপরিহার্য। সোনালি রঙের এই সুস্বাদু পোলাও সাধারণত আলুর দম, চিংড়ি মালাইকারি, মটন কষা, ভেটকি পাতুরির সঙ্গে পরিবেশন করা হয়।

উপকরণ

গোবিন্দভোগ বা সুগন্ধি চাল (৩ কাপ ),ঘি (৩ টেবিল চামচ ),কাজুবাদাম( ২৫-৩০টি), কিশমিশ(২৫-৩০টি) তেজপাতা (৩টি ), দারুচিনি (১টি বড় টুকরো), এলাচ  (২ থেকে ৩টি ), লবঙ্গ (৩টি ), আদা বাটা বা কুচি (২ চা চামচ), হলুদ গুঁড়ো (½ চা চামচ), চিনি (১ টেবিল চামচ), নুন (স্বাদমতো), গরম জল (৬ কাপ), সাদা তেল (১ টেবিল চামচ)।

প্রদ্ধতি

চাল ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর সামান্য ঘি ও হলুদ গুঁড়ো মিশিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। কড়াইয়ে ঘি ও অল্প তেল গরম করে প্রথমে কাজু ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। এরপর আদা বাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিন। এবার মাখানো চাল দিয়ে খুব আস্তে আস্তে ২-৩ মিনিট ভেজে নিন। তারপর গরম জল, লবণ ও চিনি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। জল শুকিয়ে এলে ভাজা কাজু-কিশমিশ মিশিয়ে দিন। শেষে আরও এক চামচ ঘি ছড়িয়ে ঢেকে ৫ মিনিট দমে রাখুন।

গরম গরম বাসন্তী পোলাও আলুর দম, চিংড়ি মালাইকারি, কষা মাংস বা চিকেন কারির সঙ্গে পরিবেশন করুন। ঘি, গোটা গরম মশলা এবং মিষ্টি স্বাদের অনন্য সংমিশ্রণ এই ঐতিহ্যবাহী বাঙালি পদকে যে কোনও উৎসবের মধ্যমণি করে তুলবে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক