পারফিউম মাখতে ভালোবাসেন? জানেন কোন শহরকে ভারতের ‘সুগন্ধি রাজধানী’ বলা হয়?

Share:

নিজস্ব প্রতিনিধি: সুগন্ধি কার পছন্দ! অনুষ্ঠান কিংবা ঘুরতে যাওয়ার সর্বদা সঙ্গী হয়ে থাকে পারফিউম। ফুল, কাঠ এবং মশলার প্রাকৃতিক তেল মিশিয়ে একটি মনোরম গন্ধ তৈরি করা হয়। যার ঘ্রাণ নাকে যেতেই এক নিমেষে ভরে যায় মন। কিন্তু জানেন কি কোন শহরকে বলা হয় বিশ্বের ‘পারফিউম ক্যাপিটাল’?

কনৌজ আবিষ্কার করুন: এশা তিওয়ারির সাথে ভারতের সুগন্ধি রাজধানী

সুগন্ধির সঙ্গে ভারতের একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এই সুগন্ধিময় ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর ভারতের রাজ্য উত্তরপ্রদেশের ঐতিহাসিক শহর কণৌজ বা প্রাচীণ কাণ্যকুব্জ। যা ভারতের ‘সুগন্ধির রাজধানী’ হিসেবে পরিচিত। প্রায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে এই শহর ঐতিহ্যবাহী আতর (প্রাকৃতিক সুগন্ধি) তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত।

Kannauj Perfume Paradise: Scented Tales And Fragrant Wonders

গঙ্গার তীরে অবস্থিত কণৌজে নামলেই অনুভব করা যায় বাতাসের আলাদা এক সুগন্ধের।  গোলাপ, জুঁই সহ নানা ফুল ও ভেষজ থেকে তৈরি আতর এখানে এখনও প্রাচীন পদ্ধতিতে প্রস্তুত করা হয়। বিশেষ করে ‘দেঘ-ভাপকা’ নামের ঐতিহ্যবাহী পাতন প্রক্রিয়ায় তামার পাত্র ব্যবহার করে তৈরি হয় এই সুগন্ধি। এখানকার আতরের বিশেষত্ব হল এতে অ্যালকোহল ব্যবহার করা হয় না। চন্দন তেলের সঙ্গে প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি হওয়ায় এই সুগন্ধ দীর্ঘস্থায়ী এবং ত্বকের জন্যও তুলনামূলকভাবে কোমল।

সুগন্ধির স্বর্গরাজ্য, কোন শহরকে বলা হয় বিশ্বের 'পারফিউম ক্যাপিটাল'?

বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও কৌণজের আতর শিল্প এখনও টিকে রয়েছে। দেশ-বিদেশে এর চাহিদাও রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে। ধীরে ধীরে দেশীয় বাজারেও ঐতিহ্যবাহী আতরের প্রতি আগ্রহ বাড়ছে। সব মিলিয়ে, শতাব্দীপ্রাচীন ঐতিহ্য, প্রাকৃতিক উপাদান এবং অনন্য সুগন্ধের জন্য কণৌজ আজও ভারতের সুগন্ধের রাজধানী হিসেবেই পরিচিত।

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার