খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যস্ত জীবনে প্রতিদিন ডিম সেদ্ধ করার ঝামেলা এড়াতে আমরা অনেকেই একবারে অনেকগুলো ডিম সেদ্ধ করে রাখি। কিন্তু যাদের বাড়িতে ফ্রিজ নেই, কিংবা যারা ভ্রমণের সময় সেদ্ধ ডিম সাথে রাখতে চান, তাদের জন্য এটি বেশ চিন্তার বিষয়। সাধারণত কাঁচা ডিমের চেয়ে সেদ্ধ ডিম দ্রুত পচনশীল। 

ফ্রিজ ছাড়া কতক্ষণ ভালো থাকে সেদ্ধ ডিম?

বিশেষজ্ঞদের মতে, ডিম সেদ্ধ করার পর খোসাসহ কিংবা খোসা ছাড়ানো অবস্থায় ফ্রিজে ৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার কম তাপমাত্রায় রাখলে সর্বোচ্চ ৭ দিন ভালো থাকে। তবে ঘরের সাধারণ তাপমাত্রায় সেদ্ধ ডিম ২ ঘণ্টার বেশি ভালো থাকে না। ঘরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ১ ঘণ্টার মধ্যে তা খেয়ে ফেলতে হবে বা ফ্রিজে রাখতে হবে। নইলে এতে সালমোনেলা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ডিম সেদ্ধ করার পর তার ওপরের প্রাকৃতিক সুরক্ষাকবচ নষ্ট হয়ে যায়।ফলে কাঁচা ডিমের তুলনায় সেদ্ধ ডিম দ্রুত নষ্ট হয় এবং এতে ব্যাকটেরিয়া ছড়ানোর ঝুঁকি বাড়ে।

কিভাবে সংরক্ষণ করবেন?

ফ্রিজ ছাড়া সংরক্ষণের ক্ষেত্রে ডিমের খোসা ভুলেও ছাড়াবেন না। খোসা সহ সেদ্ধ ডিম বাইরের বাতাস ও ব্যাকটেরিয়া থেকে কিছুটা হলেও সুরক্ষিত থাকে।ডিম সেদ্ধ করার পর তা ভালোভাবে শুকিয়ে প্রতিটি ডিম আলাদাভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে রাখতে পারেন। এটি ডিমকে বাইরের আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখে। এরপর একটি বাতাস চলাচল করে এমন ঠাণ্ডা জায়গায় রেখে দিলে তা কয়েক ঘণ্টা অতিরিক্ত ভালো থাকে।আপনি যদি দূরে কোথাও ভ্রমণের জন্য সেদ্ধ ডিম নিয়ে যেতে চান, তবে একটি ইনসুলেটেড লাঞ্চ ব্যাগ বা কুলার বক্স ব্যবহার করুন। বরফ বা আইস প্যাকের মাঝে ডিম রাখলে তা দীর্ঘক্ষণ ফ্রেশ থাকবে।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার