স্মার্টফোনের ব্যবহারে ক্ষতি হচ্ছে কব্জির, জানুন সুস্থ থাকার উপায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মেইল চেক করা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, মেসেজ পাঠানো বা গেম খেলা-সবকিছুতেই আমরা ঘণ্টার পর ঘণ্টা ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকি। অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে চোখ বা ঘুমের ক্ষতি নিয়ে অনেকেই সচেতন, কিন্তু এটি যে আমাদের হাত এবং কব্জির যে মারাত্মক ক্ষতি করছে, তা আমরা অনেকেই এড়িয়ে যাই।

হাতের ওপর যেভাবে প্রভাব ফেলে স্মার্টফোন

বিশেষজ্ঞদের মতে, মানুষের হাতের গঠন অত্যন্ত নিখুঁত এবং এটি বিভিন্ন ধরনের সূক্ষ্ম নড়াচড়ায় সক্ষম। কিন্তু দীর্ঘক্ষণ ধরে একই ভঙ্গিতে ফোনের ব্যবহার হাতের পেশি, জয়েন্ট, টেন্ডন এবং স্নায়ুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এক হাতে ফোন ধরে অবিরাম বুড়ো আঙুল দিয়ে স্ক্রল বা টাইপ করার ফলে আঙুলের টেন্ডনগুলোতে জ্বালা বা অস্বস্তি তৈরি হতে পারে। এর ফলে বুড়ো আঙুলের গোড়ায় তীব্র ব্যথা শুরু হয় এবং আগে থেকে থাকা কোনও সমস্যা আরও বেড়ে যেতে পারে।

হাত ও কব্জি সুরক্ষিত রাখার সহজ অভ্যাস

উভয় হাতের ব্যবহার: দীর্ঘক্ষণ টাইপ বা স্ক্রল করার সময় কেবল এক হাতের বুড়ো আঙুলের ওপর ভরসা না করে দুটি হাতই ব্যবহার করুন।

ফোন ধরার ভঙ্গি বদলান: একটানা একই ভঙ্গিতে ফোন ধরে রাখবেন না। মাঝে মাঝে হাত বদল করুন, যাতে কোনও একটি নির্দিষ্ট হাতের ওপর চাপ না পড়ে।

কব্জি সোজা রাখুন: ফোন ব্যবহার করার সময় কব্জি খুব বেশি বেঁকিয়ে রাখবেন না, এটিকে স্বাভাবিক বা নিউট্রাল পজিশনে রাখার চেষ্টা করুন।

ভয়েস ফিচারের সাহায্য নিন: বড় কোনও মেসেজ টাইপ করার ক্ষেত্রে বারবার আঙুল ব্যবহার না করে ‘ভয়েস-টু-টেক্সট’ বা হ্যান্ডস-ফ্রি ফিচারের সাহায্য নিতে পারেন।

নিয়মিত বিরতি (Breaks) নিন: একটানা ফোন ব্যবহার না করে মাঝে মাঝে ফোনটি পাশে রেখে হাত ও কব্জিকে সম্পূর্ণ বিশ্রামের সুযোগ দিন।

সাত সকালে বিহারে নৃশংস হত্যাকাণ্ড, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা অবসরপ্রাপ্ত কাস্টমস সুপারিনটেনডেন্ট

আজ মুর্শিদাবাদ-মেদিনীপুরে ৯টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

অ্যামাজনে ৬৩০০ টাকা সস্তায় মিলছে ৭২০০mAh ব্যাটারির নতুন Vivo ফোন

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক

মাত্র ২০২ টাকায় ৩২ দিনের ভ্যালিডিটি, পুজোর মুখে ধামাকাদার রিচার্জ প্ল্যান আনল BSNL

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা